Population: বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতি কমেছে গত একবছরে! পয়লা জানুয়ারি ছাড়াবে ৮০০ কোটি
গত এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ। এক জানুয়ারি ২০২৪-এর মধ্যরাতে সেই জনসংখ্যা আটশো কোটি ছাড়িয়ে যাবে। এমনটাই জানিয়েছে মার্কিন সেন্সার ব্যুরো। বিশ্ব জনসংখ্যার ঘড়িতে প্রতি সেকেন্ডে ৪.৩ জনের জন্ম এবং ২ জনের মৃত্যু হয়। যদিও জনসংখ্যা বৃদ্ধির হার আগের বছরের তুলনায় সামান্য কমেছে।
অনুমান করা হচ্ছে ময়লা জানুয়ারি, ২০২৪ বিশ্বের জনসংখ্যা হতে চলেছে ৮,০১৯, ৮৭৬, ১৮৯। ২০২৩-এর নববর্ষের দিন থেকে এই জনসংখ্যা ৭৫,১৬২,৫৪১ বৃদ্ধি পেয়েছে। দ্য ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে রাষ্ট্রসংঘ ২০২২-এর নভেম্বরে অনুমান করেছিল বিশ্বের জনসংখ্যা সাতশো কোটিতে পৌঁছনোর এগারো বছর পরে আটশো কোটিতে পৌঁছে যাবে।

একবছরে আমেরিকায় জনসংখ্যা বেড়েছে ১৭ লক্ষ। নববর্ষের দিন এই জনসংখ্যা পৌঁছবে ৩৩ কোটি ৫৮ লক্ষে। যদি জনসংখ্যা বৃদ্ধির বর্তমান গতি চলতে থাকে, তাহলে ২০২০-র দশক মার্কিন ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির সব থেকে ধীর দশক হতে পারে। ২০২৪ সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি নয় সেকেন্ডে একজনের জন্ম ও প্রতি ৯.৫ সেকেন্ডে একজনের মৃত্যু হবে।
জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বলেছিলেন, বিজ্ঞানের অগ্রগতি, জনস্বাস্থ, স্যানিটেশন এবং পুষ্টির উন্নতিকে দায়ী করেছিলেন।
সেন্সাস ব্যুরোর অনুমান, জনসংখ্যার হার কমার কারণে বিশ্বব্যাপী জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছতে ১৪ বছরের বেশি সময় লাগবে। আর তা হাজার কোটি তে পৌঁছতে আরও ১৬.৪ বছর সময় লাগবে।
প্রসঙ্গত কোভিড মহামারী জনসংখ্যা বৃদ্ধিকেও প্রভাবিত করেছে। ২০২১ সালে বিশ্বব্যাপী আয়ু ৭১ বছরে নেমে এসেছে।












Click it and Unblock the Notifications