পৃথিবী ধ্বংস হয়ে যাবে ২০২৪-এ! প্রবল গতিতে ধেয়ে আসছে বিশালাকৃতির উল্কাপিণ্ড
পৃথিবী ধ্বংস হয়ে যাবে ২০২৪-এ! প্রবল গতিতে ধেয়ে আসছে বিশালাকৃতির উল্কাপিণ্ড
পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে এর আগেও গুজব রটেছিল। ২০১২ সালে এমনই এক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি পৃথিবী বহাল তবিয়তে রয়েছে। তবে সম্প্রতি করোনার মহামারী বিশ্বকে গ্রাস করে রেখেছে, তা থেকে এখনও মুক্ত হতে পারেনি মানুষ। এরই মধ্যে নতুন এক আতঙ্কের খবর আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এবার ২০২৪-এ পৃথিবী ধ্বংসের বার্তা নাসার বিজ্ঞানীদের গবেষণায়।

২০২৪ সালে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে
নাসার বিজ্ঞানীরা সম্প্রতি সেই আতঙ্কের কথা জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এক বিশেষ ধরনের উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই উল্কাপিণ্ড আছড়ে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। নাসার বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক আশঙ্কার কথা জানিয়ে বলেছে, ২০২৪ সালে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যদি না ওই উল্কাপিণ্ড অভিমুখ বদল করে।

সেকেন্ডে ৫.২ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে উল্কা
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেকেন্ডে ৫.২ কিলোমিটার গতিতে। প্রতি ঘণ্টায় ওই উল্কাপিণ্ডের গতিবেগ ১১,২০০ মাইল। ওই গতিতে যদি পৃথিবীর বুকে আছড়ে পড়ে উল্কাপিণ্ডটি, তবে রক্ষা নেই পৃথিবীর। ধ্বংসের মুখে পড়ে যাবে পৃথিবী। সেই আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

উল্কাপিণ্ডটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা
নাসার বিজ্ঞানীরা ওই উল্কাপিণ্ডের নাম দিয়েছে রক ১৬৩৩৪৮। উল্কাপিণ্ডটির দৈর্ঘ্য ২৫০ থেকে ৫৭০ মিটার। আর প্রস্থ ১৩৫ মিটার। এটি কার্যত সূর্যের পাশ থেকে পৃথিবীর কক্ষপথের দিকে ধীরে ধীরে ধেয়ে আসছে। সেন্টার ফর আর্থ অবজেক্ট স্টাডিজের মতে, উল্কাপিণ্ডটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ।

উল্কার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে লয়-প্রলয় ঘটে যাবে
নাসার বিজ্ঞানীরা জানান, পৃথিবীর কক্ষপথে এক কিলোমিটারের থেকে বৃহদাকৃতির উল্কা প্রবেশ করলে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়। সে ক্ষেত্রে রক উল্টাটিক সঙ্গে পৃথিবীর যদি শেষমুহূর্তে সংঘর্ষ হয়, তা নজরদারিতে রাখা হয়েছে। কারণ উল্কার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে লয়-প্রলয় ঘটে যাবে পৃথিবীর বুকে। তাহলেই প্রলয়ঙ্করী রূপ দেখা যাবে পৃথিবীর।

সুনামি হয়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর একাংশ
উল্কা পৃথিবীর সংঘর্ষ হলে পৃথিবীর ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। ভূমিকম্প হতে পারে প্রবল আকারে। যার ফলে সুনামি হয়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর একাংশ। উল্কাপিণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটার আগে সঠিক কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা। তবে নাসার বিজ্ঞানীদের পক্ষ থেকে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানানো হয়েছে। উল্কা ও পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা রয়েছে সামান্যই।












Click it and Unblock the Notifications