জয় ভারতের, কুলভূষণ যাদব ফাঁসির সাজায় স্থগিতাদেশ আন্তর্জাতিক আদালতের
আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের সঙ্গে আইনি যুদ্ধে জয় হল ভারতেরই। কুলভূষণ যাদব মামলায় পাকিস্তানের দেওয়া ফাঁসির সাজা রদ করল আন্তর্জাতিক আদালত।
আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের সঙ্গে আইনি যুদ্ধে জয় হল ভারতেরই। কুলভূষণ যাদব মামলায় পাকিস্তানের দেওয়া ফাঁসির সাজা রদ করল আন্তর্জাতিক আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আন্তর্জাতিক আদালতের এজলাসে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হয়েেছ এই রায়দান।

ভারতের চর সন্দেহে প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে ভারতের চর সন্দেহে গ্রেফতার করে ফাঁসির সাজা দিয়েছিল পাকিস্তানের সেনা আদালত। সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে পাকিস্তানকে রীতিমতো কড়া বার্তা দিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, যতদিন না পাকিস্তান এই ফাঁসির সাজার পুনর্বিবেচনা করছে এবং কুলভূষণকে ভারত থেকে আইনি সাহায্যের অনুমতি িদচ্ছে ততদিন এই রায় বহাল থাকবে।
আন্তর্জাতিক আদালতের এই রায়কে সমর্থন করেছে ১৫টি দেশ। একদিকে যেমন আন্তর্জাতিক আদালতের এই রায়কে ভারতের জয় বলে মনে করা হচ্ছে। অন্যদিক দিয়ে দেখলে কিন্তু কুলভূষণের ফাঁসি খারিজ করে দেয়নি আদালত। পাকিস্তান যদি যদি আন্তর্জাতিক আদালতের রায় মেনেও কুলভূষণের ফাঁসির সাজা বহাল রাখে তাহলে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও স্পষ্ট নয়।
কারণ ভারতের গোেয়ন্দা সংস্থা দাবি করেছে প্রাক্তন নৌসেনা আধিকারিককে ফাঁসানোর জন্য পাক গুপ্তচর সংস্থা তাঁকে ইরানের চাবাহার বন্দর থেকে অপহরণ করে বালোচ প্রদেশে নিয়ে এসেছিল। আন্তর্জাতিক আদালতের এই রায়ের পর দেশের ভাবমূর্তি ঠিক রাখতে কুলভূষণ যাদবকে যেভাবেই হোক ভারতের চর প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবে পাকিস্তান। ভারত থেকে তাঁকে আইনি সাহায্য পাঠানো হলেও সেটা কতটা কাজ দেবে পাকিস্তানে সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications