করোনা নিরাময়ে নিজেদের মূত্র পান করলেন মহিলা ও তাঁর সন্তান
নিজেদের মূত্র পান করলেন মহিলা ও তাঁর সন্তান
বিশ্বে করোনা ভাইরাস থাবা বসানোর পর থেকেই বহু বিভ্রান্তিকর ও ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেরকমই এক ভুয়ো খবরের ফাঁদে পরে লন্ডন নিবাসী এক মা ও তাঁর সন্তান চারদিন ধরে মূত্র পান করে, কারণ একটি ভুয়ো খবর অনুযায়ী মূত্র পান করলে কোভিড–১৯ নিরাময় হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন যে তিনি হোয়াটসঅ্যাপে তাঁর বন্ধুর থেকে একটি ফরোয়ার্ড মেসেজ পান, যেখানে উল্লেখ ছিল যে মূত্র পন করলে সেরে যাবে করোনা ভাইরাস। এই মেসেজের ওপর ভরসা করে এবং তার সত্যতা যাচাই না করেই ওই মহিলা তাঁর নিজের মূত্র পান করেন এবং তাঁর সন্তানদেরও তাদের মূত্র পান করান। গত চারদিন ধরে এটা করার পর মহিলা বুঝতে পারেন এই পদ্ধতি কোনও কাজে লাগছে না। ওই মহিলা এও জানিয়েছেন যে তিনি ভ্যাকসিনে বিশ্বাসী নন, বরং ঘরোয়া টোটকা যা এই মারণ রোগ থেকে মুক্তি দিতে পারে তাতেই বিশ্বাস করেন বেশি।
মধ্য–পশ্চিম লন্ডনের হেল্থ ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, 'কিছু কিছু ভিডিও তিনি পেয়েছেন যেখানে দাবি করা হয়েছে কোভিড–১৯ নিরাময় করতে হলে প্রত্যেকদিন সকালে নিজের মূত্র পান করুন। তিনি এবং তাঁর সন্তান চারদিন ধরে তাই করেছেন।’ এ ধরনের ভুয়ো প্রতিকার ও ষড়যন্ত্রগুলির ওপর এবার মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। হেল্থ ওয়াচের পক্ষ থেকে বলা হয় এ ধরনের তথ্য ভুয়ো, বিকল্প চিকিৎসা, যার কোনও বৈজ্ঞানিক ও বাস্তব ভিত্তি নেই, সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। করোনা ভাইরাস যেখানে এখনও শক্তিশালী, সেখানে দাঁড়িয়ে মানুষ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঘরোয়া টোটকার আশ্রয় নিচ্ছেন। করোনা ভাইরাস আবগে ভারতেও এ ধরনের কিছু ভুয়ো খবর চাউক হয়েছিল। যার মধ্যে গোমূত্র পানে নিরাময় হবে কোভিড–১৯ অন্যতম।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications