নাগরিকত্ব সংশোধনী আইনের ওপর খুব কাছ থেকে নজর রাখছে মার্কিন প্রশাসন
নাগরিকত্ব সংশোধনী আইনের ওপর খুব কাছ থেকে নজর রাখছে মার্কিন প্রশাসন
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের ঘটনা পরম্পরার ওপর খুব কাছ থেকে নজর রাখছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতকে আর্জি জানিয়েছে যে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন, 'নাগরিকত্ব সংশোধনী বিলের ক্রমবর্ধমান বিকাশের ওপর আমরা খুব কাছ থেকে নজর রাখছি। এই আইনের অধীনে ধর্মীয় স্বাধীনতার ওপর সম্মান এবং সমান আচরণ আমাদের দু’টি গণতন্ত্রের মৌলিক নীতি।’ তিনি আরও বলেন, 'আমেরিকা ভারতকে আর্জি জানিয়েছে যে দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্য অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে হবে।’ নাগরিকত্ব (সংশোধনী) আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা অবৈধ হিন্দু অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওযা হবে। বৃহস্পতিবার এই বিল রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তা আইনে পরিণত হয়। যদিও এই আইন পাশ হওযার পরই উত্তর–পূর্ব ভারত বিশেষ করে অসমে বিক্ষোক্ষের আগুন জ্বলে ওঠে।
নাগরিকত্ব বিলের বিরোধিতা করে অসমের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। রাজ্যে জারি হয়ে গিয়েছে কারফিউ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। বৃহস্পতিবারও কষাবের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের গুলিতে নিহত হয়েচেন দুই অসমবাসী। এছাড়াও পুলিশের গুলিতে গুয়াহাটিতেও বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়েছেন। ক্যাব–বিরুদ্ধ প্রতিবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশের, যার জেরে বিভিন্ন সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications