নভেম্বরে করোনা ভ্যাকসিন বিতরণ করতে চায় আমেরিকা, নির্বাচনের কৌশল হিসাবে দেখছে বিশেষজ্ঞরা
দুই মাসের মধ্যে করোনা ভ্যাকসিন বিতরণ করতে চায় আমেরিকা
করোনা মহামারির দাপটে নাজেহাল বিশ্ববাসীকে এখনই কোভিড ভ্যাকসিন থেকে বিরত থাকতে বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মার্কিন সরকার ঘোষণা করে দিয়েছে যে তারা ১ নভেম্বরের মধ্যেই করোনা ভ্যাকসিন বিতরণ করতে চায়। এই ঘোণষাটি স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে, কারণ অনেকেই মনে করছেন বিজ্ঞানের ওপর ভিত্তি না করে এটা বরং প্রেসিডেন্টসিয়াল ভোটের কৌশল। এ বছরের শেষের দিকেই এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ভ্যাকসিন বিতরণের জন্য গর্ভনরকে চিঠি
রিপোর্টে জানা গিয়েছে,গত ২৭ অগাস্ট গর্ভনরকে লেখা এক চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ডিরেক্টর রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, ম্যাককেসন কর্পের কাছ থেকে অদূর ভবিষ্যতে দেশ অনুমোদনের আবেদন নেবে, যা সিডিসির সঙ্গে রাজ্য ও স্থানীয় এই প্রতিষেধক দেশ ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালে ভ্যাকসিন বিতরণের চুক্তি করেছে। মার্কিন সিডিসি কিছু স্বাস্থ্য বিভাগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাব্য সময় জানিয়ে তিনটে পরিকল্পনার নথি পাঠিয়েছে।

ভ্যাকসিনের সরবরাহ বাড়ানো হবে ২০২১ সালে
atএ সংক্রান্ত আরও এক তথ্য বলছে, কোভিড-১৯-এর সীমিত ডোজ নভেম্বরের প্রথমদিকে উপলব্ধ হবে এবং তা সরবরাহ বাড়ানো হবে ২০২১ সালে। মার্কিন খাদ্য ও ড্রাগ নিয়ামক সংস্থা জানিয়েছে যে তৃতীয় স্তরের ট্রায়াল শেষ হওয়ার আগেই তা ভ্যাকসিনের ওপর দ্রুত অনুমোদন দিয়ে দেওয়া হয়, এরপরই মার্কিন সরকার এই ঘোষণা করে।

বিশ্বের অন্যান্য ভ্যাকসিন
যদিও বিশ্বের প্রধান কিছু ফার্মা সংস্থা ও ভ্যাকসিন প্রস্তুতকারক জানিয়েছে যে কার্যকরী ভ্যাকসিনের ফলাফল সেপ্টেম্বরের মধ্যভাগেই চলে আসবে। বিশ্বের সেরা প্রতিশ্রুতিবদ্ধ কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড যা অক্সফোর্ড ভ্যাকসিন হিসাবে পরিচিত, তার প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফলাফল সেপ্টেম্বরের মাঝে আসবে। এর পাশাপাশি প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আমেরিকায় তৈরি হওয়া মর্ডানা ভ্যাকসিনের কার্যকারিতার ফল ও জার্মান পিফিজার ইংক ও বায়োটেক এসই ভ্যাকসিনের ফল আসবে অক্টোবরের মধ্যবর্তী সময়ে। চিনা ভ্যাকসিন প্রতিদ্বন্দ্বী সিনোভ্যাককে ইতিমধ্যেই বেজিংয়ের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে, তারও ফল আসতে পারে এই একই সময়ে।

নোভাভ্যাক্সকে ভ্যাকসিন তৈরির জন্য অর্থ দেয় আমেরিকা
আমেরিকায় করোনা ভাইরাস ভ্যাকসিনের আগের ফলাফল থেকে জানা গিয়েছে এতে কোনও গুরুতর সুরক্ষাজনিত সমস্যা নেই এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উৎসাহিত করে বল বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশ করেছেন গবেষকরা। মার্কিন সরকার ইতিমধ্যেই মেরিল্যান্ডের নোভাভ্যাক্সকে ১.৬ বিলিয়ন ডলার দিয়েছে ভ্যাকসিন তৈরির জন্য। এই ভ্যাকসিনের ২টি ডোজ দেওয়া হবে তিন সপ্তাহ অন্তর অন্তর। এর মধ্যে যে প্রোটিনটি রয়েছে তা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।












Click it and Unblock the Notifications