বৈধ অভিবাসীদের ৮০ হাজার গ্রিন কার্ড দিতে পারেনি আমেরিকা

করোনা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে গ্রিনকার্ডের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি আমেরিকা৷ সম্প্রতি বিডেন প্রশাসন স্বীকার করেছে যে গত অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৮০হাজার গ্রিন কার্ড প্রদান করতে ব্যর্থ হয়েছে। যা আমেরিকার বৈধ অভিবাসী শ্রমিকদের দেওয়া উচিত ছিল। এর ফলে কর্মসংস্থান ভিত্তিক ভিসা পাওয়ার অপেক্ষায় থাকা ১ মিলিয়নেরও বেশি লোকের অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন কংগ্রেসের উচিৎ গ্রিনকার্ডগুলির সঠিক ব্যবহার। এবং তারপরে এমন একটি ব্যবস্থা তৈরি করা যা আমেরিকায় দক্ষ অভিবাসীদের নিয়োগকারী সংস্থাগুলিকে অর্থনৈতিক বোঝা বাড়াবে না৷

বৈধ অভিবাসীদের ৮০ হাজার গ্রিন কার্ড দিতে পারেনি আমেরিকা

প্রতিবছর, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের বৈধ অভিবাসীদের জন্য সর্বোচ্চ ১ লক্ষ ৪০ হাজার গ্রিন কার্ড প্রদান করে। এবং আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য প্রতিবছর আরও ২ লক্ষ ২৬ হাজার গ্রিন কার্ড মার্কিন নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রয়েছে৷ কম চাহিদা, প্রক্রিয়াকরণ বিলম্বে বা উভয় কারণে যদি কোন বছর যখন পারিবারিক অগ্রাধিকার ভিসা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছায় না, তখন সেই কোটার বাড়তি ভিসাগুলি কর্মসংস্থান ভিত্তিক বিভাগে চলে যায়। কিন্তু নিয়ম অনুসারে তা পরের বছরের মধ্যে বিতরণ করতেই হবে৷ ১৯৯০ সাল থেকেই এই নিয়ম চলে আসছে৷

ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধের সঙ্গে মহামারী চলাকালীন অভিবাসন অফিস বন্ধ থাকার ফলে ২০২০ সালে পারিবারিক পছন্দের গ্রিন কার্ডের সংখ্যা হ্রাস পেয়েছে। ফলস্বরূপ ১ লক্ষ ২২ হাজার অতিরিক্ত কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড দেওয়ার সুযোগ ছিল। গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এটি একটি সুখবর হওয়া উচিত ছিল। এই কোটায় (কর্মসংস্থান ভিত্তিক) ভিসা পাওয়ার কথা ছিল কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে আইনত বসবাস করছেন এরকম বৈধ অভিবাসীদের। কিন্তু ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ভিসার এই বর্ধিতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিন কার্ড দেওয়ার কাজ করার জন্য অপ্রস্তুত ছিল। বিডেন প্রশাসন যদি সময় থাকতে এই গ্রিন কার্ডগুলি দেওয়ার কাজ সম্পন্ন না করে তাহলে আমেরিকার অভিবাসন নিয়ম অনুসারে বড় সংখ্যায় কার্ড সক্রিয় থাকবে না।

এটি এমন একটি পদ্ধতিগত ব্যর্থতা যা লক্ষ লক্ষ দক্ষ এবং আইনগতভাবে নিযুক্ত শ্রমিকদের গ্রিনকার্ড পাওয়ার বিষয়টিকে অনিশ্চিত করে ফেলে। এর ফলে গড় উচ্চশিক্ষিত অভিবাসীরা যারা সবুজ কার্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন তাঁদের প্রকৃতপক্ষে কার্ড প্রাপ্তির সময়ের থেকে ১৬ বছর বেশি অপেক্ষা করতে হতে পারে। এর ফলে ভারত থেকে অনেক অভিবাসী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য অনুমোদিত হয়েছেন তারা হয়ত কখনও কার্ড পাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+