আফগান জাতীয় পতাকার দাবি উঠতেই তিনজনকে গুলি করে মারল তালিবান

আফগান জাতীয় পতাকার দাবি উঠতেই তিনজনকে গুলি করে মারল তালিবান

শেষ কয়েকদিন ধরে গোটা বিশ্বের নজর আফগানিস্তানে। একটা দেশ হঠাৎ করে তালিবানের মতো সন্ত্রাসবাদী সংগঠনের হাতে চলে যাওয়ায় অনেকেই বুঝতে পারছে না ভবিষ্যৎ কী।প্লেনের চাকা ধরে কাবুল থেকে পালাতে চেয়ে মাঝ আকাশ থেকে মাটিতে পড়ে মৃত্যুর ঘটনা নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। কিন্তু বারেবারেই প্রশ্ন উঠছিল কেন? কেন এরকম করছেন আফগানিস্তানবাসী? ক্ষমতা দখলের পর কী এমন করছে তালিবানরা?

আফগান জাতীয় পতাকার দাবি উঠতেই তিনজনকে গুলি করে মারল তালিবান

এই প্রশ্নেরই উত্তর এল বুধবার দুপুরে৷ সাধারণ মানুষের উপর তালিবানের নির্মম গুলি চালানোর ঘটনার ভিডিও ভাইরাল হল নেট মাধ্যমে৷ যে গুলি চালানোর ঘটনায় তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সে দেশের সংবাদমাধ্যম। রাজধানী কাবুল থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে জালালাবাদের পূর্বাঞ্চলীয় শহর পশতুনিস্তান স্কয়ারে প্রতিবাদী মিছিল বের করে আফগানিস্তানের মানুষ। তাদের দাবি ছিল আফগানিস্তানের সরকারি কার্যালয়ে দেশের জাতীয় পতাকা লাগানো থাকবে তালিবানের পতাকা নয়। এ নিয়ে পশতুনিস্তান স্কোয়ারে বহু মানুষ জমায়েত করেন। তারপরই তালিবানের পক্ষ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় মিছিল লক্ষ্য করে।

গুলির কারণে ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। এরকমই একটি ভিডিও একাধিক আফগান সংবাদমাধ্যমের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে৷ আফগান সংবাদমাধ্যম সূত্রের খবর এই অতর্কিতে গুলি চালানোর ফলে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ এবং অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন৷ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সে দেশের সংবাদমাধ্যম কর্মী যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁরা কান্নায় ভেঙে পড়ছেন৷

সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা সমানে আসার পর সারা বিশ্বে এর সমালোচনা শুরু হয়েছে৷ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন৷ অনেকেই বিশ্বের শক্তিশালী দেশগুলির হস্তক্ষেপ দাবি করেছেন আফগানিস্তানকে এই ভয়াবহ অবস্থা থেকে বের করে আনতে৷

ক্ষমতা দখলের পর থেকে মহিলাদের জন্য একাধিক ফতোয়া জারি করেছে তালিবান৷ বাইরে বেরনো বন্ধ, পড়াশুনো, গান বাজনা, এমমকি জোরে কথা বলাও বন্ধ করা হয়েছে মেয়েদের জন্য৷ এই সব তালিবানি ফতোয়ার বিরুদ্ধে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে রাস্তায় নেমেছেন মহিলারা। তারা এই রকমের ফতোয়ার প্রতিবাদ জানাচ্ছেন। তবে তাদের জন্যও যে ভয়ঙ্কর সময় অপেক্ষা করে রয়েছে তা তাঁরা নিজেরাও সোশ্যাল মিডিয়াতে ভিডিওবার্তায় বারেবারে জানাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+