পাকিস্তানে দাউদের বাড়ির ছবি ওয়ানইন্ডিয়ার হাতে, দেখুন নিজের চোখেই

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম সম্পর্কে নতুন তথ্য সামনে এল।

দাউদ ইব্রাহিম পাকিস্তানে থাকে। করাচি সহ তিন জায়গায় তার বাড়ি রয়েছে। সেখানে বসেই এতদিন ধরে অন্ধকার জগতের সাম্রাজ্য চালিয়েছে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম কাসকর। এবার তার সম্পর্কে নতুন তথ্য সামনে এল।

পাকিস্তানে দাউদের বাড়ির ছবি ওয়ানইন্ডিয়ার হাতে, দেখুন নিজের চোখেই

শোনা গিয়েছে, দাউদের সঙ্গী ছোটা শাকিল পাকিস্তানে মারা গিয়েছে। আর তাই পাকিস্তান ছাড়ার পরিকল্পনায় ব্যস্ত দাউদ। ফিরতে পারে ভারতেও। এমন পরিকল্পনা হাওয়ায় ভাসলেও দাউদের অন্য পরিকল্পনা রয়েছে নিঃসন্দেহে।

পাকিস্তানে দাউদের বাড়ির ছবি ওয়ানইন্ডিয়ার হাতে, দেখুন নিজের চোখেই

ছোটা শাকিলের মৃত্যু দাউদের কাছে বড় দুঃসংবাদ। তাছাড়া দাউদের নিজের শরীরও ভালো নেই। রক্তচাপ স্বাভাবিক রাখতে ও শরীর ঠিক রাখতে রোজ ওষুধ খেতে হয়। হাইপারটেনশনের রোগী দাউদের ডায়বেটিস রোগও রয়েছে।

শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দাউদ মধ্য আমেরিকার কোস্টা-রিকা অথবা ডমিনিক রিপাবলিকে গিয়ে ঘাঁটি গাড়তে পারে। তবে আইএসআই নাকি এখনও দাউদের গতিবিধি নিয়ে কিছু জানে না।

দাউদের গতিবিধি টের পাওয়াও বেশ কঠিন কাজ। কারণ দাউদ ফোনে কথা বলে না। কখনও কোনও প্রয়োজন হলে বললেও স্যাটেলাইট ফোন হওয়ায় তার নাগাল পাওয়া কঠিন। ফলে আগামিদিনে দাউদ কী করতে চলেছে তা জানা আগে থেকে কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+