ব্রেক্সিট নিয়ে এখনও দ্বিধায় ব্রিটেন, ভোটাভুটিতে অযথা দেরি সাংসদদের

৩১ অক্টোবর শেষ দিন। অথচ এখনও ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারল না ব্রিটেন। যদিও ব্রিটিশ প্রাইমমিনিস্টার বরিস জনসন দাবি করেছেন নির্ধারিত সময়ের কোনও হেরফের হবে না।

৩১ অক্টোবর শেষ দিন। অথচ এখনও ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারল না ব্রিটেন। যদিও ব্রিটিশ প্রাইমমিনিস্টার বরিস জনসন দাবি করেছেন নির্ধারিত সময়ের কোনও হেরফের হবে না। এদিকে এই নিয়ে এখনও তেমন কোনও উ‌ৎসাহ দেখাচ্ছেন না ব্রিটিশ সাংসদরা। ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বেরোনোর সিদ্ধান্ত নেওয়ার পরে ব্রিটেনবাসী বুঝতে শুরু করেছেন তাঁরা ভুল করে ফেলেছেন।

ব্রেক্সিট নিয়ে এখনও দ্বিধায় ব্রিটেন, ভোটাভুটিতে অযথা দেরি সাংসদদের

কিন্তু এখনও আর পিছনোর উপায় নেই। এই নিয়ে টানা পোড়েনের কারণেই টেরেসা মে-কে সরতে হয়েছে। ব্রেক্সিটের সমর্থক বরিস জনসন বৈতরণী পাড়করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্ত ক্ষমতা হাতে নেওয়ার পরেও ব্রেক্সিটের পক্ষে ভোট করাতে হিমসিম খেতে হয়েছে বরিসকে। গতি প্রায় যেতে বসেছিল তাঁর।

এতো কিছুর পরেও ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরোনর সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। কোনও ভাবেই ৩১ অক্টোবরের দিন তিনি পিছানো হবে না বলে জানিয়েছেন। বরিস শেষ পর্যন্ত সেই সময়সীমা বহাল রাখতে পারবেন কিনা তা নিয়ে ধন্ধ রয়েছে। কিন্তু সাংসদদের গতি প্রকৃতি যে দিকে তাতে ভোটাভুটিতে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না তাঁরা। এর থেকেই বোঝা যাচ্ছে ব্রেক্সিটে তেমন আগ্রহ নেই সাংসদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+