উড়ছে প্লেন, কিন্তু ঘমোচ্ছে পাইলট! ভাইরাল ভিডিও-তে হইচই বিশ্বে

প্লেন চালাতে চালেতি ঘুমিয়ে পড়ল পাইলট। এই ভিডিও দেকে তাজ্জব বিশ্ব। এমনটাও হতে পারে। জানা গিয়েছে এই পাইলট যখন ঘুমোচ্ছিলেন বিমান তখন একদম মাঝআকাশে।

প্লেন চালাতে চালেতি ঘুমিয়ে পড়ল পাইলট। এই ভিডিও দেকে তাজ্জব বিশ্ব। এমনটাও হতে পারে। জানা গিয়েছে এই পাইলট যখন ঘুমোচ্ছিলেন বিমান তখন একদম মাঝআকাশে। মারাত্মক এই ভিডিও দেখে আতঙ্ক ছড়িয়েছে। কারণ এখনকার দিনে বহু মানুষ প্লেনে যাতায়াত করেন। তাড়াতাড়ি গন্তব্য়ে যাতে পৌঁছতে পারেন। কিন্তু, তাড়াতাড়ি-র চক্করে প্রাণটা না খোয়াতে হয় এমন আশঙ্কা বিমানযাত্রীদের অনেকেই করেন।

উড়ছে প্লেন, কিন্তু ঘমোচ্ছে পাইলট! ভাইরাল ভিডিও-তে হইচই বিশ্বে

২০১৮ সালেও বিশ্বের নানা প্রান্তে বেশকিছু বিমান দুর্ঘটনার খবর মিলেছে। এরমধ্যে সবচেয়ে চাঞ্চল্য়কর ছিল নেপালে দুর্ঘটনাগ্রস্থ হওয়া একটি বিমান। জানা গিয়েছে সেই বিমান দুর্ঘটনার জন্য় দায়ী পাইলট। তিনি ককপিটে সিগারেট খাচ্ছিলেন। এই ঘটনায় অসংখ্য যাত্রীর প্রাণ গিয়েছিল। অনেকেই এখন ঘুমন্ত পাইলটের ভিডিও দেখে এই ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন।

জানা গিয়েছে এই পাইলটি চায়না এয়ারলাইন্সের। ঘুমন্ত এই পাইলটের ভিডিও-টি করেছেন তাঁরই কো-পাইলট। চায়না এয়ারলাইন্স তাইওয়ানের জাতীয় বিমান সংস্থা। চায়না এয়ারলাইন্সের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, প্লেনটি বোয়িং ৭৪৭ এবং ওই পাইলটকে শাস্তি দেওয়া হয়েছে।

চিনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘুমন্ত পাইলটি সিনিয়ার পরদমর্যাদার এবং ২০ বছর ধরে বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি যা করেছেন তা সুরক্ষা ব্যবস্থা-র নীতিকে লঙ্ঘন করেছে। এমনকী কো-পাইলটের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের হয়েছে। কারণ কো-পাইলট সিনিয়র পাইলট-কে না জাগিয়ে ভিডিও রেকর্ডিং করছিলেন। এটাও সুরক্ষা নীতির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+