ব্যক্তিগত রকেটে চড়ে মহাকাশে পাড়ি অ্যামাজন মালিকের
ব্যক্তিগত রকেটে চড়ে মহাকাশে পাড়ি অ্যামাজন মালিকের
চলতি মাসের শুরুতেই অ্যামাজনের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেফ বেজোস। জানা গিয়েছিল, অবসরকালীন ছুটিতে মহাকাশে যাবেন তিনি। বেজোসের স্বপ্ন সত্যি হতে চলেছে মঙ্গলবার। বিশ্বের ধনীতম ব্যক্তি নিজেদের তৈরি রকেটে চড়েই বেড়াতে যাচ্ছেন মহাকাশে।

ব্লু অরিজিন ও বেজোস
বেজোসের মহাকাশে ভ্রমণের শখ বহুদিনের। শখপূরণের জন্যই নিজের সংস্থা 'ব্লু অরিজিন'এ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন জেফ। এই সংস্থার তরফেই মহাকাশে প্রথম ব্যক্তি হিসেবে ছুটি কাটাতে যাচ্ছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম টেক্সাস থেকে মাত্র ১১ মিনিটে কারমান লাইন ছুঁয়ে ফিরে আসবে জেফের মহাকাশযান।

জেফের আগে মহাকাশে গিয়েছিলেন রিচার্ড গ্যানসন
তবে, এমনটা নয় যে মহাকাশে ভ্রমনকারী ব্যক্তি হিসেবে জেফই প্রথম। এর আগে ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ১১ জুলাই মহাকাশ ভ্রমণ করে এসেছেন৷ অনেকেই মনে করেন, ধনকুবেরদের এই লড়াইতে অল্প মার্জিনে হলেও জেফকে টেক্কা দিয়েছেন রিচার্ড। তবে জেফের ধারণা অবশ্য একেবারেই আলাদা। তাঁর কথায়, 'এটা কোনও প্রতিযোগিতাই নয়৷ এটা শুধুই মহাকাশ অবধি একটি যাত্রাপথ তৈরি করার এক প্রচেষ্টামাত্র। যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম নানাবিধ অসাধারণ কিছু কাজ করতে পারে মহাকাশে।'

মহাকাশে ভাসমান বাড়ি!
২০০০ সালে মহাকাশে ভাসমান আবাসন নির্মাণের লক্ষ নিয়ে 'ব্লু অরিজিন' এর প্রতিষ্ঠা করেছিলেন বেজোস৷ সেই লক্ষ্যের দিকেই ধীরে ধীরে পা ফেলছে সংস্থাটি৷ তারা নিউ গ্লেন নামক একটি মহাকাশযান এবং নাসার সঙ্গে যোগাযোগ করে চন্দ্র অভিযানের জন্য একটি মুন ল্যান্ডার তৈরি করছে। সংস্থাটির সিইও বব স্মিথ রবিবার বলেন, 'আমরা ধীরে ধীরে শিখছি কীভাবে মহাকাশযানগুলিকে আরও সুরক্ষিত বানানো যায়। আমরা আমাদের প্রিয়জনকে মহাকাশে পাঠাতে চাই, তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদেরই।'
ছবি সৌ:ইনস্টাগ্রাম/জেফ বেজোস
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications