ইরানে করোনা ভাইরাসের থাবায় ৬ জনের মৃত্যু
ইরানে করোনা ভাইরাসের থাবায় ৬ জনের মৃত্যু
চিনের ছাড়িয়ে করোনার থাবা এবার ইরানেও। এদিকে চিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বিশ্বের বিভিন্ন দেশেই তা এবার গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইরানে এই ভাইরাসের কারণে ৬ জনেরর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে
পাশা গোটা পরিস্থিতির কথা বিবেটনা করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ইরানের মারকাজী প্রদেশের গভর্নর জানিয়েছেন, দেশের অন্যতম জনবহুল শহর আরাকেও নতুন করে এক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগেও ভুগছিলেন। বলে জানা যাচ্ছে।

চলতি সপ্তাহেই আরও দুজনের খবর মেলে
চিনে এই ভাইরাসের প্রকোপ মহামারির আকার ধারণ করলে এবার ইতিমধ্যে তা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে। করোনাভাইরাসে আক্রমণে গত বুধবার মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরানে দুজনের মৃত্যুর খবর মেলে। সূত্রের খবর, ইরানের রাজধানী তেহরান এবং কোম ও গিলান প্রদেশে এই প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সর্বাধিক।

তেহরানেও ছড়িয়ে পড়ছে করোনা
গোটা দেশে এই ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত ২৮ জনে আক্রান্তের খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের প্রধান উপদেষ্টা কিয়ানুশ জাহানপুর বলেন, কোম শহর থেকে বেশ কিছু ব্যক্তির নতুন করে এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি তেহরানের অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চিন ছড়াও করোনার শিকার আরও ২৯টি দেশ
গত ৩১ ডিসেম্বর চিনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহান থেকে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৯টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। উহানের একটি সামুদ্রিক মাছের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে বলে জানা হচ্ছে।












Click it and Unblock the Notifications