কেন্দ্র–রাজ্য নয়, কংগ্রেসের থেকে অক্সিজেন সহায়তা দিল্লির নিউজিল্যান্ড মিশনের, চাপে মুছল টুইট

কংগ্রেসের থেকে অক্সিজেন সহায়তা দিল্লির নিউজিল্যান্ড মিশনের

কোভিডে পরিস্থিতিতে অক্সিজেনের সাহায্য চেয়ে বিতর্কে নিউজিল্যান্ড দূতাবাস। আসলে কেন্দ্রশাসিত বিজেপি সরকারের থেকে সাহায্যের আর্জি না করে নিউজিল্যান্ড অক্সিজেন চেয়ে বসেছে কংগ্রেসের কাছে। এর পরই স্বাস্থ্যমন্ত্রকের করুণ পরিস্থিতির কথা তুলে ধরে ব্যঙ্গ করতে থাকেন একের পর এক কংগ্রেস নেতা। চাপের মুখে পড়ে ওই টুইট মুছে ফেলে নিউজিল্যান্ড দূতাবাস।

নিউজিল্যান্ড দূতাবাসের কূটনৈতিকবিদরা কোভিড আক্রান্ত

নিউজিল্যান্ড দূতাবাসের কূটনৈতিকবিদরা কোভিড আক্রান্ত

দিল্লিতে উল্লেখযোগ্য বিদেশি কূটনৈতিকবিদরা কোভিডের মারণ দ্বিতীয় ওয়েভে আক্রান্ত হন। শনিবার সন্ধ্যায় ফিলিফাইন দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় যুব কংগ্রেসের স্বেচ্ছাসেবীর কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার চান। কৃটনৈতিক মহলে স্বাস্থ্য সঙ্কট দেখা দেওয়ায় নিউজিল্যান্ড হাই কমিশন সহ একাধিক বিদেশি মিশন যুব কংগ্রেসের কাছে অনলাইনে সাহায্য চান। যা নিয়ে রবিবার সকালে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও কংগ্রেসের রাজ্য সভার সাংসদ জয়রাম রমেশের মধ্যে।

 কংগ্রেসের কাছে সাহায্যের আর্জি

কংগ্রেসের কাছে সাহায্যের আর্জি

ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি বিভি শ্রীনিবাসকে রবিবার সকালে টুইটে নিউজিল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে টুইটে বলা হয়, '‌নিউজিল্যান্ড হাই কমিশনে জরুরি ভিত্তিতে অক্সিজেন দিয়ে কি সহায়তা করা যাবে?‌'‌ জানা গিয়েছে যে নিউজিল্যান্ড মিশনে বেশ কিছু কোভিড-১৯ কেস ধরা পড়েছে যার মধ্যে দু'‌জনের অবস্থা গুরুতর এবং দ্রুত অক্সিজেন সাপোর্ট দরকার। তবে প্রশ্ন উঠছে বিজেপি শাসিত কেন্দ্র বা আপ শাসিত রাজ্য সরকারের কাছে সহায়তা না চেয়ে নিউজিল্যান্ড দূতাবাস কংগ্রেসের কাছেই কেন সাহায্য চাইলেন।

 টুইট মুছে দেওয়া হয়

টুইট মুছে দেওয়া হয়

এই আবেদনের পরেই কংগ্রেসের স্বেচ্ছাসেবীরা বেশ কিছু সিলিন্ডার নিয়ে একঘণ্টার মধ্যে হাই কমিশনে চলে আসেন। টুইটে শ্রীনিবাস সিলিন্ডার গ্রহণের ভিডিও পোস্ট করে লেখেন, 'নিউজিল্যান্ড কমিশন দূতাবাসের গেট খোলেন এবং সিলিন্ডার গ্রহণ করেন।'‌‌ যদিও মিশনের টুইট অজ্ঞাত কারণবশত মুছে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে আইওয়াইসি অপ্রয়োজনীয়ভাবে সিলিন্ডার সরবরাহ করেছে এবং মিশনে কোনও কোভিড কেস নেই। এর আগে যদিও জয়রাম রমেশ টুইটে জানান যে বিদেশি দূতাবাস সাহায্য চাওযার পরও বিদেশ মন্ত্রক ঘুমিয়েছিল তাই তারা কংগ্রেসের কাছে এসওএস কল করে।

হাই কমিশন যদিও প্রকাশ্যেই জানিয়েছেন যে তারা অক্সিজেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে। নিউজিল্যান্ড মিশন দূতাবাস চত্ত্বরেই অসুস্থ কূটনৈতিকবিদ ও সায়ক কর্মীদের জন্য বন্দোবস্ত করেছে কিন্তু করোনা কেসের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত অক্সিজেনের সাপোর্ট ছাড়া ইউনিট পরিচালনা করা অসম্ভব হয়ে গিয়েছিল।

 একাধিক দূতাবাসের কর্মী করোনায় আক্রান্ত

একাধিক দূতাবাসের কর্মী করোনায় আক্রান্ত

দিল্লির চাণক্যপুরি এলাকায় একগুচ্ছ বিদেশি দূতাবাস রয়েছে, অনেক কূটনৈতিকবিদও সেখানে বসবাস করেন। ফিলিপাইনস ছাড়াও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়া দেশের দূতাবাসগুলিও করোনায় আক্রান্ত। রয়্যাল থাই দূতাবাসের বেশ কিছু কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে অক্সিজেন ও আইসিইউ বেডও পাননি তাঁরা। দূতাবাসের পক্ষ থেকে ২ দিন আগেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় তাদের নাগরিকদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+