India Global Forum: উন্নতির লক্ষ্যে বড় পদক্ষেপ নিল আইজিএফ, সংস্থার নতুন প্রেসিডেন্ট হলেন উদয় করণ বর্মা
ইন্ডিয়া গ্লোবাল ফোরাম(আইজিএফ) বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক স্তরে সাফল্যের সঙ্গে কাজ করছে। এই সংস্থার কাজ আন্তর্জাতিক দুনিয়ায় ভূয়সী সাফল্য পেয়েছে এবং নজর কেড়েছে। এবার আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করল এই সংস্থাটি। বিবিসি-র মতো কোম্পানির বর্ষীয়ান আধিকারিককে সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করল আইজিএফ(India Global Forum)।
আইজিএফের নতুন প্রেসিডেন্ট হলেন উদয় করণ বর্মা। সোমবার আইজিএফ-র পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। উদয় করণ বর্মার সিভি যথেষ্টই আর্কষণীয়। এরআগে গত সাত ধরে বিবিসির উচ্চপদে আসীন ছিলেন উদয় করণ বর্মা। তিনি বিবিসি ইন্ডিয়ার দেশীয় ম্যানেজার হিসেবে কাজ করেছেন। বাণিজ্য ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা প্রচুর। এবার তিনিই যোগ দিলেন আইজিএফের নতুন প্রেসিডেন্ট পদে।

আইজিএফ-র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মনোজ লাডওয়া প্রেস বিবৃতিতে জানিয়েছেন, 'এটা ভারত এবং আইজিএফ-র জন্য দারুণ একটা সময়। আমি অত্যন্ত সম্মানিত উদয় করণ বর্মাকে একটি ভালো দলে স্বাগত জানাতে পেরে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে উদয় করণ বর্মার অনেক অভিজ্ঞতা আছে। আমরা আশাবাদী তিনি আমাদের কোম্পানিকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন।'
উদয় করণ বর্মা দুই দশকের বেশি সময় ধরেই খ্যাতনামা কোম্পানিতে কাজ করেছেন। তিনি বিবিসি ছাড়াও কাজ করেছেন নেটওয়ার্ক ১৮, ইএসপিএন, স্টার স্পোর্টসের মতো কোম্পানিতে। ফলে তাঁর সিভিই বলে দিচ্ছে তাঁর অভিজ্ঞতার ব্যপ্তি কতখানি। এবার নতুন চ্যালেঞ্জ নিলেন উদয় করণ বর্মা। তাঁর সামনে সুযোগ আইজিএফ-র মানকে আন্তর্জাতিক স্তরে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার।
আইজিএ-র শীর্ষপদে আসীন হওয়ার পর উদয় করণ বর্মা সংস্থার প্রকাশিত প্রেস বিবৃতিতে বলেছেন, 'আমি অত্যন্ত উত্তেজিত আইজিএফ-র মতো সংস্থায় যোগ দিতে পেরে। এই কোম্পানিটি ভারতীয়দের কাহিনি আন্তর্জাতিক মঞ্চে খুব ভালোভাবে পরিবেশন করে। একটি দারুন দলের সদস্য হিসেবে আমার লক্ষ্য থাকবে বিশ্বব্যাপী কোম্পানির প্রভাব বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনার সঞ্চার ও প্রসার ঘটানো একইসঙ্গে বাণিজ্য মহলে আরও উন্নতি করা।' এই সংস্থাটির কাজ মূলত ভারতীয় স্টোরি বা কাহিনি আন্তর্জাতিক স্তরে তুলে ধরা।












Click it and Unblock the Notifications