ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম প্রিন্স লুই অফ কেমব্রিজ

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম লুই আর্থার চার্লস নামে নামকরণ করেছেন ডিউক আর ডাচেস অফ কেমব্রিজ।

প্রিন্স লুই আর্থার চার্লস
Getty Images
প্রিন্স লুই আর্থার চার্লস

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম লুই আর্থার চার্লস নামে নামকরণ করেছেন ডিউক আর ডাচেস অফ কেমব্রিজ।

এই দম্পতির তৃতীয় সন্তান আর দ্বিতীয় পুত্রের জন্ম হয় সোমবার লন্ডনে স্থানীয় সময় সকাল ১১টা এক মিনিটে।

কেনসিংটন প্যালেসের একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রাজপরিবারের নতুন সদস্য পরিচিত হবে 'হিজ রয়্যাল হাইনেজ প্রিন্স লুই অফ কেমব্রিজ' নামে।

আরো পড়তে পারেন:

বাংলাদেশকে নিয়ে চীন-ভারত দ্বন্দ্ব: নেপথ্যে কী?

ওয়েম্বলি স্টেডিয়াম কিনতে আগ্রহী কে এই শাহিদ খান?

তাদের আরো একটি ছেলে ও মেয়ে রয়েছে। যাদের নাম জর্জ ও শার্লট।

ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় তার অবস্থান পঞ্চম।

বাবা প্রিন্স উইলিয়াম আর বড় ভাই জর্জের নামের মাঝেও রয়েছে লুই নামটি।

এই নামটি ছিল লর্ড মাউন্টব্যাটেনের নামেরও অংশ, যিনি ১৯৭৯ সালে আইআরএ হামলায় নিহত হন। প্রিন্স চার্লসের জীবনে তার চাচা লর্ড মাউন্টব্যাটেনের অনেক প্রভাব ছিল।

নতুন প্রিন্সের নামকরণ নিয়ে ব্রিটেনে অনেক বাজিও ধরা হয়েছে। বাজীকরদের প্রথম ধারণা ছিল, তার নাম হবে আর্থার। এরপরে তাদের বাজি ছিল জেমন আর ফিলিপের ওপর। লুই নামটি ছিল বাজীকরদের তালিকায় চতুর্থ।

ব্রিটেনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে শিশুদের নামের তালিকায় লুই নামটির অবস্থান ৭১ তম।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+