লকডাইনে বন্ধ জাদুঘর, তবুও চুরি গেল ভ্যান গগের বহুমূল্য চিত্রকর্ম
লকডাইনে বন্ধ জাদুঘর, তবুও চুরি গেল ভ্যান গগের বহুমূল্য চিত্রকর্ম
নেদারল্যান্ডের সিঙ্গার ল্যারেন মিউজয়ম থেকে চুরি গেল প্রখ্যাত ওলন্দাজ শিল্পী ভ্যান গগের অঙ্কিত ১৩৬ বছরের পুরনো চিত্রকর্ম 'লেন্টেট্যুইন' অর্থাৎ,'বসন্তের বাগান'। জানা যাচ্ছে, করোনার জেরে বন্ধ ছিল মিউজিয়ামটি ও চিত্রকর্মটি গ্রোনিনজার মিউজয়মের থেকে ধার করে আনা হয়েছিল।

লেন্টেট্যুইন ও ভ্যান গগ প্রসঙ্গ
১৮৮৪ সালের চিত্রটি আসলে নিউনানের এক ধর্মযাজকের বাগানের বসন্তকালীন রূপের ছবির উপর নির্ভর করে আঁকা হয়েছিল। ২৫সেমি × ৫৭সেমি মাপের চিত্রে দেখা যায় একজন ব্যক্তি গাছে ঘেরা বাগানে দাঁড়িয়ে আছেন ও পটভূমিতে একটি চার্চও দেখা যায়। ভ্যান গগ মূলত আংশিক-প্রতীতিবাদী শিল্পী যিনি সর্বমোট প্রায় ২১০০ চিত্রকর্মের সৃষ্টি করেছেন। চিত্রে বহুল রঙের ব্যবহার, জাপানি 'উকিওই' পদ্ধতি ও ব্রাশের আঁচড়ের রকমফের ভ্যান গগের চিত্রকে করে তোলে অমূল্য ও সবার থেকে আলাদা।
নেদারল্যান্ডের ভ্যান গগ যখন পরিবার নিয়ে পাকাপাকিভাবে চলে আসেন, তখন গরিব মানুষের দুর্বিষহ জীবন দেখে তিনি আঁকেন 'লেন্টেট্যুইন' ও 'দ্য পটেটো ইটার'। ১৮৯০সালে মৃত্যুর কিছুসময় পূর্বে ভ্যান গগ উজ্জ্বল রঙের ব্যবহারে একটি অন্যধারার সৃষ্টি করেন।

কখন ও কিভাবে চুরি হল অমূল্য চিত্রকর্মটি?
আমস্টারডামের পূর্বে অবস্থিত সিঙ্গার ল্যারেন মিউজিয়ম কর্তৃপক্ষের মতে, সোমবার সকালেই চুরি করা হয়েছে অমূল্য শিল্পকর্মটি। করোনার জেরে প্রায় ফাঁকা ছিল মিউজয়মটি। সোমবার দুপুরে মিউজিয়মের বাইরে থেকে দেখা যায় সদর দরজা ও কাঁচের আবরণ ভাঙা ও 'লেন্টেট্যুইন'-এর জায়গাটি ফাঁকা। মিউজিয়মের সহ-অধিকর্তা এভার্ট ভ্যান অস জানিয়েছেন, "চুরি ঘটনায় আমরা প্রত্যেকেই স্তম্ভিত, দুঃখিত ও একইসাথে ক্রুদ্ধ। আমেরিকান যুগল উইলিয়াম ও অ্যানা সিঙ্গারের শিল্পকর্মও এখানে আছে, তবে সেগুলি সুরক্ষিত।"

ভ্যান গগের যেকোনোও শিল্প কর্মেরই আকাশছোঁয়া দাম
ভ্যান গগের যেকোন চিত্রই নিলামে আকাশছোঁয়া দামে বিক্রি হয়। পুলিশ তদন্ত করছে উক্ত ঘটনায় বলে জানান মিউজিয়মের প্রধান অধিকর্তা জ্যান রুডলফ দে লর্ম। তিনি আরও জানান, "উক্ত চুরির ঘটনায় গ্রোনিনজার ও সিঙ্গার মিউজিয়ম যথেষ্ট দুঃখিত, কিন্তু আমাদের মত প্রত্যেক শিল্পপ্রেমী মানুষের কাছে এটি চরম কষ্টের কারণ এই কঠিন সময়ে সাহিত্য ও শিল্পই মানুষকে আশা দেয়,মানুষকে বাঁচার উপায় বলে দেয়।"

তদন্তে নেমেছে নেদারল্যান্ডের পুলিশ, উদ্বিগ্ন শিল্পপ্রেমী মানুষ
পুলিশের সূত্রে জানা গেছে যে, চোর বা চোরেরা কাঁচের দরজা ভেঙে মিউজিয়মে প্রবেশ করে, ফলে মিউজিয়মের অ্যালার্ম বেজে ওঠে কিন্তু নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরেরা চম্পট দেয়। ফরেনসিক বিশেষজ্ঞ ও চিত্রকর্ম গবেষকদের একটি দল আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ভ্যান অস জানিয়েছেন, "নিরাপত্তায় ত্রুটি ছিল না, কিন্তু কিছু ফাঁক ছিল যার থেকে আমরা শিক্ষা নিয়েছি।"

বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীশালার
১২ই মার্চ থেকে নেদারল্যান্ড সরকার বড়মাত্রায় ভিড়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। সরকারি নির্দেশ মেনে বন্ধের ঠিক পূর্বে সিঙ্গার জাদুঘরে 'আত্মার প্রতিকৃতি' শীর্ষকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। আমস্টারডামের রিজকশ মিউজয়মের সহযোগিতায় হওয়া এই প্রদর্শনীতে ছিল জ্যান টুরূপ, পিয়েট মন্ড্রিয়ান-প্রমুখের প্রখ্যাত সব চিত্রকর্ম। অন্যদিকে এই ধরনের চুরির ঘটনা যদিও সিঙ্গার মিউজয়মের কাছে খুব একটা অচেনা নয় বলেই জানাচ্ছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ২০০৭ সালে সাতটি শিল্পকর্ম চুরি যায়, যার মধ্যে এক-পা ভাঙা অবস্থায় শিল্পী অগাস্ট রোডিনের ভাস্কর্য 'দ্য থিঙ্কার' উদ্ধার হয় কিছুদিন পরে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications