পরকীয়া সারাতে বিশ্বের এই দেশে খুলেছে 'লভ হাসপাতাল', ভিড় উপচে পড়েছে রোগীর
পার্টনার পরকীয়ায় জড়িত খবর পেলে স্বামী হোক বা স্ত্রী প্রথমেই বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা করেন। সারা বিশ্বে এই চল থাকলেও চিনে ঠিক এর উল্টো চল শুরু হয়েছে।
পার্টনার পরকীয়ায় জড়িত খবর পেলে স্বামী হোক বা স্ত্রী প্রথমেই বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা করেন। সারা বিশ্বে এই চল থাকলেও চিনে ঠিক এর উল্টো চল শুরু হয়েছে। শোনা যাচ্ছে, চিনে কেউ পরকীয়ায় জড়িয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

পরকীয়া সারাতে বিশেষ হাসপাতাল গড়ে উঠেছে চিনে। সেই হাসপাতালের লক্ষ্য রোগীর মন থেকে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির ভূত তাড়ানো। নতুন এই হাসপাতালের নাম ওয়েইং লভ হাসপাতাল। সেখানে গিয়ে হাজার হাজার ডলার খরচ করে পরকীয়ায় আক্রান্তরা রোগ সারাচ্ছেন।
হাসপাতাল সূত্রে খবর, মোট ৩৩টি ধরন রয়েছে পরকীয়া সারানোর। হাসপাতালের সহ-প্রতিষ্ঠাতা শু জিন বলেছেন, বিয়েতে সব ধরনের সমস্যা থাকে। কেউ পরকীয়া জড়িয়ে পড়েন। এটা ভয়ঙ্কর প্রবণতা। পরিবার ও সমাজের জন্য খারাপ।
লভ হাসপাতালের দাবি, গত ১৭ বছর ধরে এই কাজ করে চলেছে তাঁরা। শুধু রোগ সারানো নয়, তৃতীয় ব্যক্তিকে বুঝিয়ে সরিয়ে আনা, স্বামীর ট্রান্সফার রুখে সংসার ভাঙা বাঁচানো, স্বামী হোক অথবা স্ত্রীর মানসিকতা ও পারিবারিক ইতিহাস গবেষণা করে সারার উপায় বাতলানো। এসবই করে চলেছে হাসপাতালটি।
বহু মানুষ হাসপাতালে আসেন যারা বুঝতে পারেন না সঙ্গীকে কীভাবে খুশি করতে হবে। সেটা জানতেই অনেকে বিশেষজ্ঞদের পরামর্শ নেন। স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ককে ঠিক করতে কী করা প্রয়োজন তা অনেকে ঠাহর করতে পারেন না। অনেকে ভুল করে সম্পর্কে জড়িয়ে অনুতপ্ত হয়ে মানসিকভাবে সুস্থ হতে এই হাসপাতালে আসছেন। আর সবাইকে পরিষেবা দিয়ে চলেছে লভ হাসপাতাল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications