কুলভূষণ যাদবকে নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন ফটো ফিচারে
আন্তর্জাতিক আদালত কুলভূষণ যাদবের ফাঁসির আদেশে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তিন পাতার রায়ে আদালতের ভাষায় তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তা সরলীকরণ করলে যা দাঁড়ায় তা জেনে নেওয়া যাক একনজরে।
রাষ্ট্রপুঞ্জ দ্বারা গঠিত আন্তর্জাতিক আদালত এদিন বৃহস্পতিবার পাকিস্তানে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ফাঁসির আদেশে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। মামলার গুরুত্ব অনুধাবন করে জানান হয়েছে, অন্তিম রায় ঘোষণা না হওয়া পর্যন্ত পাকিস্তান কোনওভাবেই কুলভূষণের ফাঁসির আদেশ কার্যকর করতে পারবে না। তিন পাতার রায়ে আদালতের ভাষায় তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তা সরলীকরণ করলে যা দাঁড়ায় তা জেনে নেওয়া যাক একনজরে।

তথ্য ১
ভারত ও পাকিস্তান দুটি দেশই এটা স্বীকার করেছে যে কুলভূষণ যাদব ভারতীয় নাগরিক।
তথ্য ২
কুলভূষণ যাদবকে যে প্রেক্ষাপটে গ্রেফতার করা হয়েছিল বলে জানানো হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
তথ্য ৩
ভিয়েনা কনভেনশনের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের অবশ্যই কুলভূষণ যাদবের কনস্যুলার অ্যাকসেস পাওয়া উচিত।
তথ্য ৪
কুলভূষণ মামলায় ভারতের তরফে যে বিষয়গুলির দিকে আঙুল তোলা হয়েছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী তার ভিত্তি রয়েছে।
তথ্য ৫
পাকিস্তানকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে তা পালনের ব্যবস্থা করতে হবে। ভারতের অধিকারকে সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য ৬
আন্তর্জাতিক আদালতের চূড়ান্ত রায় না সামনে আসা পর্যন্ত পাকিস্তানকে এটা নিশ্চিত করতে হবে যাতে কূলভূষণের ফাঁসি কার্যকর না হয়।
{promotion-urls}












Click it and Unblock the Notifications