করোনা ভাইরাস খানিকটা বউদের মতো, মানিয়ে নিতে হবে, মন্তব্য ইন্দোনেশিয়ার মন্ত্রীর
করোনা ভাইরাস খানিকটা বউদের মতো, মানিয়ে নিতে হবে, মন্তব্য ইন্দোনেশিয়ার মন্ত্রীর
করোনা ভাইরাস নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানবিধার কমিশনের কাছে সমালোচিত হলেন ইন্দোনেশিয়ার এক বরিষ্ঠ মন্ত্রী। তিনি করোনা ভাইরাসের সঙ্গে স্বামীদের স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ করার মধ্যে তুলনা করেন।

ইন্দোনেশিয়ার রাজনীতি, আইন ও সুরক্ষা সমন্বয়কারী মন্ত্রী মহম্মদ মেহফুদ এমডি একটি আলোচনা সভায় এসে এ ধরনের মন্তব্য করেন। সেই সময় দেশের নতুন পরিস্থিতির সঙ্গে সরকারের মানিয়ে নেওয়া বিষয়ে আলোচনা চলছিল। মন্ত্রী বলেন, 'গতকাল আমি একটি মেম পাই যেখানে বলা হয়েছে করোনা আমাদের স্ত্রীদের মতো। প্রাথমিকভাবে আনি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, পরে আপনি উপলব্ধি করবেন যে এটা আপনার হাতের বাইরে। এরপর আপনি এটাকে নিয়েই বসবাস করবেন।’ মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রীর এহেনও মন্তব্য আন্তর্জাতিক শিরোনাম হয়ে যায় এবং মহিলা অধিকার কর্মীদের পক্ষ থেকে নিন্দিত হন ওই মন্ত্রী। ইন্দোনেশিয়ান মহিলা জোটের সেক্রেটারি–জেনারেল মাইক ভেরাবতী টংকা বলেন, 'মিঃ মেহফুদের মন্তব্যটি কেবল কঠোরভাবে মহিলাদের বিরুদ্ধে কুসংস্কারই নয়, বরং করোনার সঙ্গেও কোনও সম্পর্ক নেই।’ তিনি বলেন, 'মন্ত্রীর মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি কোভিড–১৯ মহামারি বিষয়ের গুরুত্ব ও গাম্ভীর্যকে বুঝতে পারেননি।’ যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি খোদ মন্ত্রী।
বাসে উঠলেই ভাড়া ১৪ টাকা! কোন ধাপে কত ভাড়া, পরিবহণ দফতরের কাছে প্রস্তাব












Click it and Unblock the Notifications