সোনায় মোড়া আইসক্রিমে মেতে মানুষ! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও-ছবি
সোনায় মোড়া আইসক্রিমে মেতে মানুষ! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও-ছবি
দুবাই! বিশ্বের বিলাসবহুল শহরগুলির মধ্যে একটি। ধনী মানুষজনের বসবাস এই শহরে। আর এই দেশে সোনা নাকি জলের দরে পাওয়া যায়। কয়েক ভরি সোনা পড়ে রাস্তায় বের হলেও আপনাকে কেউ তাকিয়ে দেখবে না! আর সেই শহরে খাবারেও যে সোনা থাকবে সেটাই স্বাভাবিক। গত কয়েকদিন আগে দুবাইয়ের একটি রেস্টুরেন্ট সবথেকে দামি বিরিয়ানি তৈরি করে গোটা বিশ্বকে চমকে দেয়! ২৩ ক্যারেট সোনা দিয়ে মোড়া ওই বিরিয়ানির দাম বলা হয়েছিল প্রায় ২০ হাজার টাকা!

এখানেই শেষ নয়, সেদেশের আরও এক রেস্টুরেন্ট সম্প্রতি আরও এক চাঞ্চল্যকর দাবি করেছে! এবার সোনায় মোড়া আইসক্রিম তৈরি করে চমকে দিয়েছে দুবাইয়ের এক রেস্টুরেন্ট। সোনায় মোড়ায় ওই আইসক্রিমের নাম দেওয়া হয়েছে 'Black Diamond'! কিন্তু জানেন কি এই আইসক্রিমের দাম কত? ভারতীয় মূল্যতে প্রায় ৬০ হাজার টাকা। দুবাইয়ে এটাই সবথেকে দাবি 'Black Diamond' আইসক্রিম। শুধু তাই নয়, দামি সামগ্রি দিয়ে এই আইসক্রিম তৈরি করা হয়েছে। এমনটাই ঘোষণা করা হয়েছে ওই রেস্টুরেন্টের তরফে।
অভিনেতা-ব্লগার শেহনাজ সে দেশের সবথেকে দাম সোনায় মোড়া আইসক্রিমের একটি ছোট্ট নমুনা সামনে এনেছেন। তাঁর সোশ্যাল মিডিয়াতে ওই আইসক্রিমের ছবি এবং ভিডিও তুলে ধরা হয়েছে।
রইল সেই ছবি
দুবাইয়ের ওই ক্যাফে ওই আইসক্রিম তৈরি করতে বেশ কয়েকটি অসাধারন উপাদান ব্যবহার করেছে। যা আইসক্রিমের টেস্টকে আরও বাড়িয়ে তুলেছে। এটি ভ্যানিলা আইসক্রিম। যদিও এর সঙ্গে মেশানো হয়েছে Madagascar vanilla এবং Italian black truffles. ইরানের কেশর ছড়ানো আইসক্রিমের উপর। রয়েছে আরও একাধিক উপাদান ব্যবহার করে এই আইসক্রিমের টেস্টকে আরও বাড়িয়ে তোলা হয়েছে। এরপর ২৩ ক্যারোট সোনার ফ্লেক্স ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এর টেস্টকে বাড়িয়ে তুলেছে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সোনায় মোড়া সেই আইসক্রিমের ছবি-ভিডিও! দাম ৬০ হাজার টাকা হতে পারে। কিন্তু তাতে কি? অনেকে মনে করে বলেন, জিভে প্রেম করে যে জন...! ফলে টাকার অঙ্ক ভুলে সোনার আইসক্রিমে মজেছে দুবাইয়ের ম্মানুষ!
উল্লেখ্য, বিশ্বের সবথেকে দামি ডেসার্টের তকমা রয়েছে নিউ ইয়র্কের এক রেস্টুরেন্টের কাছে। ইতিমধ্যে সেই রেস্টুরেন্টের নাম উঠছে Guinness World রেকর্ডসে। ওই খাবারের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা!! ভাবছেন খাবেন কিনা? একবার চেখে দেখতেই পারেন বিশ্বের সবথেকে দামি সেই খাবার।












Click it and Unblock the Notifications