রক্তঝরল হংকংয়ের বিক্ষোভে, প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি চালাল পুলিস
হংকং পুলিসের এক পদস্থ আধিকারিক রিভালবার বের করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এক আন্দোলনকীরার কাঁধে গুলি লাগে। রাস্তায় পড়ে কাতরাচ্ছিল সে।
গত কয়েকমাস ধরেই আন্দোলন চলছে হংকংয়ের। বিক্ষোভের জেরে একাধিকবার স্তব্ধ হয়ে গিয়েছে হংকংয়ের বিমান পরিষেবা। সেই আন্দোলন এখনও থামেনি। দফায় দফায় বিক্ষোভ হয়েই চলেছে। চিনের অধীনতা থেকে মুক্তির আন্দোলনে রাস্তায় নেমেছিলেন শয়ে শয়ে প্রতিবাদী। তাঁদের আটকাতেই পুলিস গুলি চালায় বলে অভিযোগ। এক প্রতিবাদীকে খুব সামনে থেকে গুলি করে হংকং পুলিস। তাঁকে হাসপাতাসে না নিয়ে গিয়ে সেখানেই ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ।

সংবাদ সংস্থা পিিটআই সূত্রে খবর, হংকং পুলিসের এক পদস্থ আধিকারিক রিভালবার বের করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এক আন্দোলনকীরার কাঁধে গুলি লাগে। রাস্তায় পড়ে কাতরাচ্ছিল সে। কিন্তু তারপরেও তাঁকে বিন্দুমাত্র চিকিৎসার বন্দোবস্ত করা হয়নি। যদিও আধিকারিকদের দাবি আন্দোলনকারীদের আটকানোর জন্য একাধিকবার শূন্যে গুলি করেছিলেন তাঁরা। কিন্তু আন্দোলনকারীরা থামেননি। উল্টে ব্যাটন নিয়ে পুলিসের দিকে তেড়ে এসেছিলেন তাঁরা। সেকারণেই পুলিস গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি করেছে। পুলিসের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দুই আন্দোলনকারী যুবক। যদিও এই প্রথম নয় এর আগেও আন্দোলনকারী উপর কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগ রয়েছে পুলিসের বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications