ফেসবুকের কাছে আরও বেশি তথ্য চাইছে একাধিক দেশের সরকার, ৯.৫ শতাংশ চাহিদা বৃদ্ধি
ফেসবুকের কাছে আরও বেশি তথ্য চাইছে একাধিক দেশের সরকার, ৯.৫ শতাংশ চাহিদা বৃদ্ধি
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পেতে সরকারের তরফে ফেসবুকের কাছে অনুরোধের হার ব্যাপকভাবে বেড়ে গেছে বলে জানা যাচ্ছে। গতবছর অর্থাৎ ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বিশ্বব্যপী সরকারি তরফে ফেসবুক ব্যবহারকারীদের ডেটা সংক্রান্ত অনুরোধ প্রায় ৯.৫ শতাংশ বেড়েছে।

তথ্য চাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে ভারত
স্বচ্ছতা সংক্রন্ত ফেসবুকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই সময়কালে ভারত সরকারের পক্ষ থেকে তারা ৩৯,৬৬৪ জন ব্যবহারকারী বা অ্যাকাউন্টের জন্য মোট ২৬,৬৯৮ টি অনুরোধ পেয়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক ৮২,৩৯১ জন ব্যবহারকারী বা অ্যাকাউন্টের ৫১,১২১টি অনুরোধ জমা পড়েছে। এই তথ্য চাওয়ার তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারতের স্থান।

বিশ্বব্যাপী তথ্য প্রকাশের অনুরোধ বেড়েছে ৯.৫%
প্রতি ছয় মাস পরপর ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিবেদনে কোন দেশের সরকার ফেসবুকের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরা হয়। তবে কোন অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয় না। শেষ ছয় মাসে ব্যবহারকারীদের ডেটাগুলির জন্য সরকারী অনুরোধগুলি বিশ্বব্যাপী ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,২৮,৬১৭ থেকে ১,৪০,৮৫৭ এ দাঁড়িয়েছে।

নীতিমালা ভঙ্গ করলে বিশেষ ব্যবস্থা গ্রহণ ফেসবুকের তরফে
অন্যদিকে ফেসবুকের তরফে জানানো হয়েছে, সমস্ত অনুরোধেরই যথাযথ তদন্ত হবে সেটি আইনগতভাবে বৈধ কিনা জানার জন্য। এদিকে এতদিন ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে সেই নির্দিষ্ট কনটেন্ট সরিয়ে ফেলে ফেসবুক। গুজব বা হিংসা ঠেকাতেই সাধারমথ এই পদক্ষেপ গ্রহণ করা হয় ফেসবুকের তরফে।

অশ্লীল ও হিংসাত্মক বিষয় ফেসবুক ইন্সটাগ্রামে অপসারণ করা হয়
শিশু নগ্নতা এবং যৌন হেনস্থা সংক্রান্ত কোনোও হিংসাত্মক ছবি অথবা ভিডিও, ঘৃণাত্মক ভাষণ প্রভৃতি অপসারণ করা হয় ফেসবুক এবং ইন্সটাগ্রাম থেকে। পাশাপাশি,ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও প্রায় ১৬ লাখ ৮০ হাজার কনটেন্ট সরিয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications