Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেপালের বিমান দুর্ঘটনায় উড়ান আকাশেই নিয়ন্ত্রণ হারায়, দেখুন অন্তিম মুহূর্তের ভিডিও

নেপালের বিমান দুর্ঘটনার চাঞ্চল্যকর ছবি সামনে এল এবার। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে উড়ান আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারপরই মুহূর্তের মধ্যে আছড়ে পড়ে মাটিতে। সেই অন্তিম মুহূর্তের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

নেপালের বিমান দুর্ঘটনার চাঞ্চল্যকর ছবি সামনে এল এবার। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে উড়ান আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারপরই মুহূর্তের মধ্যে আছড়ে পড়ে মাটিতে। সেই অন্তিম মুহূর্তের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

কাঠমান্ডু থেকে পোখরা বিমানবন্দরগামী বিমানটি ২০ মিনিট পরেই ভেঙে পড়ে। আর ভেঙে পড়ার পূর্ব মুহূর্তের যে ছবি শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিমানটি নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গেই নেমে আসে আর মাটিতে আছড়ে পড়ে।

নেপালের দুর্ঘটনায় উড়ান আকাশেই নিয়ন্র্rণ হারায়, দেখুন ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে ফ্লাইটটি বাতাসে ভারসাম্য হারিয়ে ফেলে। তারপরই বিকট আওয়াজ করে মাটিতে আছড়ে পড়ে। ভিডিও আরেকটি ক্লিপে দেখা যায় ভেঙে পড়া ফ্লাইটটি থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন জ্বলছে দাউদাউ করে। গোটা বিমান অগ্নিপণ্ড হয়েছে উঠেছে। মুহূর্তে ধোঁয়ায় আচ্ছাদিত এলাকা।

রবিবার সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল। তা পোখরা বিমানবন্দরে আসছিল। মাত্র ২৫ মিনিটের যাত্রাপথ। ২০ মিনিট পরে তা ভেঙে পড়ে সেটি নদীর ধারে। অবতরনের আর ৫ মিনিট বাকি ছিল। নেপালের পোখরা বিমানবন্দরের অদূরে কাস্কি জেলায় ঘটে এই দুর্ঘটনা।

ইয়েতি এয়ারলাইন্সের ৯এন এএনসি এটিআর৭২ বিমানটি কাঠমাণ্ডু থেকে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল। এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কমল কেসি। হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপালে গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনা ঘটেছে। নতুন বিমানবন্দর উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই ঘটল দুর্ঘটনা।

এদিন বিমান দুর্ঘটনার পরে নেপাল এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এখানকরা কর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও অভিযোগ বিস্তর। এই অবস্থায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ২০১৩ সাল থেকে নেপালকে ফ্লাইট নিরাপত্তা বিষয়ে কালো তালিকায় রেখেছে।

হিমালয়ের কোলের এই দেশ থেকে আকাশসীমায় সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করার প্রস্তাবও দিয়েছিল তারা। এদিন ফের বিমান দুর্ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের দাবি আরও জোরালো হবে, তা নিশ্চিত। তার কারণ নেপালে এর আগে একাধিক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে শত শত মানুষের মৃত্যু হয়েছে। সেই ধারা অব্যাহত রয়েছে।

এর আগে ২০২২ সালের মে মাসে নেপালি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি বিমানে থাকা ২২ জনেরই মৃত্যু হয়। ২০১৮ সালের মার্চ মাসে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় ৫১ জন নিহত হন। ১৯৯২ সালে ঘটেছিল নেপালের সবথেকে মারাত্মক বিমান দুর্ঘটনা। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে যাওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ১৬৭ জনের মৃত্যু হয়। আর মাত্র দু-মাস আগে কাঠমান্ডুর বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি বিমান ভেঙে পড়ে। তাতে মৃত্যু হয় ১১৩ জনের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+