২০২০-র প্রথম দিকেই বাজারে আসতে চলেছে ডুয়াল সিম যুক্ত প্রথম ৫জি স্মার্ট ফোন
২০২০-র প্রথম দিকেই বাজারে আসতে চলেছে ডুয়াল সিম যুক্ত প্রথম ৫জি স্মার্ট ফোন
স্মার্টফোনের মেমোরি ও প্রসেসর প্রস্তুতকারক সংস্থা মিডিয়াটেকের হাত ধরে ২০২০তেই বাজারে আসতে চলেছে ৫জি টেকনোলজি যুক্ত নতুন স্মার্ট ফোন। কয়েকদিন আগে সাড়া বিশ্বের মধ্যে প্রথম মিডিয়াটেক আনুষ্ঠানিক ভাবে তাদের নতুন ৫জি টেকনোলজির ১০০০ এওসি-ডাইমেনসিটির চিপসেট বাজারে আনে।

কম টাকায় ব্যহারকারীদের ৫জি প্রযুক্তির স্বাদ দেওয়ার জন্যই মিডিয়াটেকের এই নয়া ৫জি চিপসেটের ভাবনা বলে জানা গেছে। এরফলে আগামীতে কম দামী ও মাঝারি মানের স্মার্টফোন গুলিতেও দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি নিরবিচ্ছিন নেটওয়ার্ক, অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টালেজেন্স প্রযুক্তি এবং উন্নত মানের মোবাইল ক্যামেরা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। থাকছে ৫জি সিমের ডুয়েল স্যান্ডবাই মোডের সুবিধা।
মিডিয়াটেকের ৫জি প্রসেসরের নাম দেওয়া হয়েছে মিডিয়াটেক এম৭০। ৫জি-র সাথে থাকবে আর্মের করটেক্স-এ৭৭ সিপিউ এবং মালি জি৭৭ জিপিউ। অন্যদিকে কোয়ালকমের ৫জি চিপসেট প্রসেসর যুক্ত স্মার্ট ফোনগুলির দাম অনেক বেশি হয়ে থাকে। ফলে যাদের বাজেট কম তাদের কথা ভেবেই মিডিয়াটেকের এই নয়া ৫জি প্রযুক্তির ভাবনা।
এই ধরণের ১০০০ এওসি-ডাইমেনসিটির প্রসের যুক্ত ফোনগুলিতে উন্নত মানের ছবিও তোলার জন্য থাকছে ২৪এপিএসের প্রায় ৮০ মেগা পিক্সেলের সেন্সর। যা সহজেই ডুয়েল ক্যামারের ক্ষেত্রের ব্যবহার করতে পারবে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি। মিডিয়াটেকের উন্নতমানের ৫জি প্রসেসর যুক্ত এই ফোন গুলি ২০২০ সালের শুরুতেই বাজারজাত করা হবে বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications