খোঁজ নেই চিনা প্রেসিডেন্টকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করা প্রভাবশালী ব্যবসায়ীর
খোঁজ নেই চিনা প্রেসিডেন্টকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করা প্রভাবশালী ব্যবসায়ীর
কয়েকদিন আগেই চিনা প্রেসিডেন্ট শি জিন পিং-কে এক প্রভাবশালী প্রাক্তন প্রপার্টি এক্সিকিউটিভ ভাঁড় বলে সম্বোধন করেন বলে শোনা যায়। করোনা নিয়ে ভাইরাস নিয়ে চিনা প্রশাসনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন বলে খবর।

বর্তমানে সেই ব্যক্তির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি তাঁর তিন বন্ধু সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন। মনার্চের ১২ তারিখ থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। হুয়ুয়ান রিয়েল এস্টেট গ্রুপের প্রাক্তন শীর্ষ আধিকারিক রেন ঝিকিয়াং চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্য বলেও জানা গেছে।
তার ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়ীক সঙ্গী ওয়াং ইয়িং জানান কয়েকদিন থেকেই তাকে অনেক খোঁজা খুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। তার কথায়, "রেন ঝিকিয়াং একজন খ্যাতনামা ব্যক্তিত্ব এবং তাঁর নিখোঁজ হওয়ার খবরটিও প্রায় সকলেই জানে। বর্তমানে যত তাড়াতাড়ি সম্ভব তার নিখোঁজ হওয়ার যুক্তিসঙ্গত এবং আইনী ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে।"












Click it and Unblock the Notifications