করোনার প্রাদুর্ভাবের জেরে কন্ডোম সংকটের মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব
করোনার প্রাদুর্ভাবের জেরে কন্ডোম সংকটের মুখোমুখি হতে চলেছে গোটা বিশ্ব
করোনার থাবায় বন্ধ রয়েছে উত্পাদন। বাজারে প্রবল চাহিদা থাকলেও যোগান না থাকায় এবার তীব্র কন্ডোম সংকটের মুখোমুখি হতে পারে গোটা বিশ্ব। বিশ্বের করোনা আক্রান্ত বেশিরভাগ দেশেই এখন চলছে লকডাউন।

ঘরবন্দি রয়েছেন প্রায় ৩০০ কোটি মানুষ
এদিকে ওষুধের দোকান গুলিতে কন্ডোমের চাহিদা থাকলেও বেশিরভাগ দোকানগারই জানাচ্ছেন ক্রেতাদের চাহিদা মতো কন্ডোম সরবরাহ করতে পারছেন না তারা। বর্তমান বিশ্বে প্রায় ৩০০ কোটি মানুষ ঘরবন্দি হয়ে রয়েছেন। লকডাউনের ফলে বন্ধ কল-কারখানাগুলিও। পৃথিবীর সর্ববৃহৎ কন্ডোম উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও এই সংকটের বাজারে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে।

বন্ধ রয়েছে সর্বাধিক কন্ডোম উত্পাদনকারী সংস্থাও
গোটা বিশ্বে গড়ে উৎপাদিত প্রতি পাঁচটি কন্ডোমের একটি উৎপাদন করে মালয়েশিয়ার কোম্পানি ক্যারেক্স। তবে লকডাউনের জেরে মালয়েশিয়ায় তাদের তিনটি কারখানায় উৎপাদনের কাজও বর্তমানে বন্ধ রয়েছে। সেখানেও আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে বলে জানা যাচ্ছে।

ঘাটতি প্রায় ২০ কোটি কন্ডোমের
সূত্রের খবর, বর্তমানে গোটা বিশ্বে প্রায় ২০ কোটি কন্ডোমের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই কন্ডোম সংকট পরবর্তী কয়েক মাস ধরে চলবে পারে। যার ফলে এর সরসরি প্রভাব দেখা যাবে গোটা বিশ্বেই। পাশাপাশি আফ্রিকা সহ একাধিক তৃতীয় বিশ্বের দেশে অসংখ্য জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী ও মানবিক প্রকল্প তীব্র সংকটের মুখে পড়তে পারে।












Click it and Unblock the Notifications