ভারতীয়দের সাময়িকভাবে ইউক্রেন ছাড়তে বলল দূতাবাস

ভারতীয়দের সাময়িকভাবে ইউক্রেন ছাড়তে বলল দূতাবাস

যে কোনও সময় শুরু হতে পারে যুদ্ধ। ইউক্রেনের ভারতীয় দূতাবাস সেখানে থাকা নাগরিকদের সুরক্ষা নিয়ে চিন্তিত৷ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেনে থাকা ভারতীয়দের সামায়কিভাবে সেই দেশ ছেড়ে ভারতে ফিরতে বলেছে৷ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উত্তেজনার অব্যাহত, বরং রমশ তা যুদ্ধের দিকে মোড় নিচ্ছে৷ এই অবস্থায় সমস্ত ভারতীয় নাগরিক যাদের ইউক্রেনে থাকা অপরিহার্য নয় এবং সমস্ত ভারতীয় ছাত্রদের অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷

ভারতীয়দের সাময়িকভাবে ইউক্রেন ছাড়তে বলল দূতাবাস

পাশাপাশি দেশে ফেরার জন্য ভারতীয় শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটের আপডেটের জন্য সংশ্লিষ্ট কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে, দূতাবাস শিক্ষার্থীদের জন্য উপলব্ধ ফ্লাইটের একটি তালিকা প্রকাশ করেছিল। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে ভারতে প্রথম ফ্লাইট নিতে বলেছে দূতাবাস কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ভারতীয় অ্যামবেসি। তবে ভারতে ফেরার জন্য দ্রুত এবং সুবিধাজনক ফ্লাইট বুক করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে৷

বর্তমানে, ইউক্রেনীয় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ ইত্যাদি সংস্থাগুলি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে৷ দূতাবাসের পক্ষ থেকে আরও আশ্বস্ত করা হয়েছে যে ইউক্রেন থেকে ভারতে অতিরিক্ত ফ্লাইট চালানোর পরিকল্পনা করা হচ্ছে। সূত্র মারফৎ জানা গিয়েছে যার জন্য ইউক্রেনীয় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ইত্যাদি ভারত ও ইউক্রেনের মধ্যে যোগাযোগকারী ফ্লাইট কতৃপক্ষের সঙ্গে বেসামরিক বিমান চলাচল বাড়ানো নিয়ে আলোচনা করছে দেশের সরকার। সরকারী সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা পূর্ব ইউক্রেন বড় অঞ্চলে এবং এর আশেপাশে হিংসা বেড়ে গিয়েছে৷ রাশিয়া, ইউক্রেন আক্রমণ করার পরিকল্পনা করছে এমন সম্ভাবনার কারণেই হিংসা ও বিরোধিতা বাড়ছে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷ এরপরই শনিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার আহ্বান জানিয়েছেন তাঁকে ফোন করেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। যদিও সেই ফোনের এখনও জবাব আসেনি রাশিয়ার পক্ষ থেকে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+