১১ বছরের কন্যার সঙ্গে সৌদি যুবরাজের বলপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন দুবাইয়ের শাসক !

১১ বছরের কন্যার সঙ্গে সৌদি যুবরাজের বলপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন দুবাইয়ের শাসক !

নিজের ডিভোর্সি স্ত্রীকে ভয় দেখিয়ে একাধিক অনৈতিক কাজের অভিযোগ উঠল

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের বিরুদ্ধে। যদিও পরে প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন ব্রিটেনে পালিয়ে যান বলে জানা যায়।

১১ বছরের কন্যার সঙ্গে সৌদি যুবরাজের বলপূর্বক বিয়ে দিতে চেয়েছিলেন দুবাইয়ের শাসক !

হায়া-শেখ মোহাম্মদের সন্তানদের ভবিষ্যত নিয়ে শুনানি

বর্তমানে এই দম্পতির দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার একটি মামলার রায় দিতে দেখা যায় লন্ডনের একটি আদালতকে। মামলা চলাকালীন হায়া দাবি করেন শেখ মোহাম্মদ তার তখনকার ১১ বছর বয়সী কন্যার সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিয়ে দিতে চেয়েছিলেন।


হায়ার বক্তব্যের পরেই শোরগোল বিচারসভায়

তার এই দাবীর পরেই শোরগোল পড়ে যায় বিচারসভায়। যদিও তার এই দাবির পক্ষে কোনো যথেষ্ট প্রমাণ দেখাতে পারেননি হায়া। এরপর সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগবিষয়ক কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে খবর।

গত বছর ফেব্রুয়ারিতে সৌদি সফরে যান শেখ পরিবারের এক সদস্য

সূত্রের খবর, গত বছরের এপ্রিলে দুবাই শাসকের অত্যাচারে অতিষ্ট হয়ে লন্ডনে পালিয়ে আসেন শেখ হায়া। কিন্তু তারপরেই সন্তানদের দুবাইয়ে ফিরিয়ে নিতে আদালতের দারস্থ হন ৭০ বছর বয়সী শেখ মোহাম্মদ বিন রশিদ। অবশেষে এই মামলার শুনানী চলাকালীন এই বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় হায়াকে। তিনি আরও জানান এক বিশ্বস্ত পুলিশ কর্মকর্তা তাকে বলেন যে, এই বিয়ে নিয়ে আলোচনা করতে গত বছর ফেব্রুয়ারিতে শেখ পরিবারের এক সদস্য সৌদি সফরেও গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+