একদিনেই ২৮০০ প্রাণ চলে গেল করোনার দংশনে, আমেরিকায় অব্যাহত মৃত্যুমিছিল

করোনার থাবা থেকে নিস্তার নেই আমেরিকার। একদিনেই ঝরে গেল ২৮০০ প্রাণ। মঙ্গলবার করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে তাঁদের। একদিনে আক্রান্তের সংখ্যাতেও চোখ কপালে উঠবে।

করোনার থাবা থেকে নিস্তার নেই আমেরিকার। একদিনেই ঝরে গেল ২৮০০ প্রাণ। মঙ্গলবার করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে তাঁদের। একদিনে আক্রান্তের সংখ্যাতেও চোখ কপালে উঠবে। একদিনে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার মানুষ। দিনের শেষে আমেরিকায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ১৮ বাজার ৭৪৪।

আমেরিকায় করোনা মহামারী

আমেরিকায় করোনা মহামারী

আমেরিকায় মোট মৃতের সংখ্যাও সর্বাধিক। ইতিমধ্যে ৪৫ হাজার ছাড়িয়েছে আমেরিকায় মৃত্যু। বিশ্বজুড়ে করোনা মহামারীর আকার নিয়েছে। কিন্তু আমেরিকায় সেই সংক্রমণ আরও অনেক বেশি। কিছউতেই দমন করা যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার অন্ধকারে ডুবে গিয়েছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রই।

আমেরিকায় একদিনে মৃত্যু

আমেরিকায় একদিনে মৃত্যু

শুধু মঙ্গলবারেই আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৮৫ জন। আর করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় একদিনে মৃত্যু হয়েছে ২৮০৪ জন। আমেরিকায় মঙ্গলবার পর্যন্ত ৮২ হাজার ৯২৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। কিন্তু আক্রান্তের হারের তুলনায় এই সংখ্যা অতি নগন্য।

নিউ ইয়র্ক রাজ্যের অবস্থা সবথেকে করুণ

নিউ ইয়র্ক রাজ্যের অবস্থা সবথেকে করুণ

আমেরিকায় নিউ ইয়র্ক রাজ্যের অবস্থা সবথেকে করুণ। এখানে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৬ হাজার ২৭২ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪১০ জনের। তারপরই খারাপ অবস্থা নিউ জার্সির। নিউ জার্সিতে ৮৮ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের। এরপর অন্যান্য রাজ্য বা শহরে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে।

মৃত্যুলীলার মাঝে একটাই আশার আলো

মৃত্যুলীলার মাঝে একটাই আশার আলো

বিশ্বেও ইতিমধ্যে আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ২৫ লক্ষ ৫৬ হাজার। এখদিনে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজারেরও বেশি মানুষ। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ ৭৭ হাজার। একদিনেই মৃত্যু সাত হাজার। এই মৃত্যুলীলার মাঝে একটাই আশার আলো, করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৬ লক্ষ ৯০ হাজার মানুষ। সবথেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন জার্মানিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+