Afghanistan Earthquakes: ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, মৃতের সংখ্যা ছাড়াল ২ হাজার
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেল। শনিবার আফগানিস্তানে অল্প সময়ের ব্যবধানে পর পর তিনটি ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ৩২০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় আফগানিস্তানের পশ্চিম প্রদেশের স্থান হেরাটে। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে দ্বিতীয় কম্পনটি হয় । এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এই দুটি কম্পনে পর আরও একটি কম্পন অনুভূত হয়।

যদিও এখানেই শেষ নয়, আরও একবার প্রকৃতির রোষানলে পড়ে আফগানভূমি। স্থানীয় সময় দুপুর ১২টা ৪২ মিনিটে আবারও কাঁপে আফগানিস্তান। তৃতীয় কম্পনটি ছিল আরও জোরালো। এই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.২। পর পর তিনটি ভূমিকম্পের জেরে প্রাণহানির পাশাপাশি ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আফগান প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ়িন্দা জান এবং ঘোরিয়াঁ জেলায়। এই দুই জেলার মোট ১২টি গ্রাম পুরোপুরি ধংস্ব হয়ে গিয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৭ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সংখ্যা এখনই চূড়ান্ত করা বলা যাচ্ছে না। কারণ ধংস্বাবশেষের ভিতরে অনেকের আটকে থাকার অনুমান করা হচ্ছে।
#Afghanistan has just been hit by a devastating earthquake, second one in two months, killing and injuring hundreds of people.
— World Food Programme in Afghanistan (@WFP_Afghanistan) October 8, 2023
Our thoughts are with the families who have lost their loved ones and homes across the Western region. pic.twitter.com/zi9gsx2dSC
শুধু আফগান প্রশাসন নয় উদ্ধারকার্যে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। মৃতের সংখ্যাই যেখানে ২ হাজার ছাড়িয়েছে সেখানে আহতের সংখ্যা আরও অনেক বেশি হবে তা সহজেই অনুমেয়।
এরআগেও বিগত কয়েক বছর গুলিতে একাধিকবার প্রকৃতির রোষানলে পড়েছিল কাবলিওয়ালার দেশ। ২০২২ সালের জুনে হওয়া ভয়াবহ ভূমিকম্পটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আফগানিস্তানে। মৃত্যু হয়েছিল ১ হাজারেরও বেশি মানুষের। ঘরছাড়া হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। চলতি বছরের মার্চে আফগানিস্তান ও পাকিস্তানে হওয়া ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু হয়েছে। এবার ফের ভয়াবহ ভূমিকম্প হল রশিদ খানদের দেশে।
The death toll from the earthquake in Herat is many times higher than media reports. About six villages have been destroyed, and hundreds of civilians have been buried under the debris. Relief and aid operations are urgently needed.#Herat #Afghanistan #EarthQuake pic.twitter.com/R9h6c6RrhP
— Khalid Zadran (@khalidzadran01) October 7, 2023
হেরাট শহরের বাসিন্দা আব্দুল শাকোর সামাদী সংবাদ সংস্থাকে জানিয়েছেন. "সকল মানুষ তাদের বাড়ির বাইরে। বাড়ি, অফিস এবং দোকান সব খালি করা হয়েছে আরও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আমি এবং আমার পরিবার আমাদের বাড়ির ভিতরে ছিলাম, আমরা ভূমিকম্প অনুভব করি। চারদিকে অনেক বাড়িতেই শুরু হয় প্রবল চিৎকার। প্রাণ ভয়ে মানুষ রাস্তায় ছুটে বেড়িয়ে পড়ে।'
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications