করোনায় আকাশ ছুঁয়েছে আক্রান্ত! বিশ্বজুড়ে মৃত্যুমিছিল অব্যাহত, একনজরে পরিসংখ্যান
হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে ৩১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত। আর বিশ্বজুড়ে মৃত্যুমিছিলও ক্রমশও লম্বা হতে হতে পৌঁছে গিয়েছে প্রায় ২ লক্ষ ১৫ হাজারে।
হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে ৩১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত। আর বিশ্বজুড়ে মৃত্যুমিছিলও ক্রমশও লম্বা হতে হতে পৌঁছে গিয়েছে প্রায় ২ লক্ষ ১৫ হাজারে। মঙ্গলবার করোনার যে পরিসংখ্যান সামনে এল তাতে এখনও মুক্তির চিহ্নমাত্র নেই। বিশ্বের তাবড় তাবড় দেশও করোনা সংক্রমণকে বাগে আনতে পারছে না।

মঙ্গলবার একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু আমেরিকাতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, এখন আবার রাশিয়াতেও আক্রান্ত বাড়ছে হু হু করে। আমেরিকায় আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ১০ লক্ষ। আর ইতালি ও স্পেনে দু-লক্ষ। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিতেও আক্রান্ত দেড় লক্ষের বেশি।
বর্তমানে আমেরিকায় আক্রান্ত ১০ লক্ষ ১৯ হাজার। স্পেনে ২ লক্ষ ৩ হাজার, ইতালিতে ২ লক্ষ ১ হাজার, ফ্রান্সে ১ লক্ষ ৬৫ হাজার, জার্মানিতে ১ লক্ষ ৫৯ হাজার এবং ব্রিটেনে ১ লক্ষ ৫৭ হাজার আক্রান্ত হয়েছেন। তুরস্কেও লক্ষ ছাড়িয়েছে আক্রান্ত। রাশিয়াতেও আক্রান্ত লক্ষের দিকে এগোচ্ছে।
করোনার জেরে গোটা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ১৪ হাজার। এদিনই মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের। করোনা ভাইরাসের সংক্রমণে আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষের। ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৭ হাজার। স্পেনে মৃত্যু হয়েছে ২৩ হাজারেরও বেশি। ফ্রান্সে মৃত্যু ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। ব্রিটেনও মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
এই মৃত্যুলীলার মাঝে একটাই আশার আলো, করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন ৯ লক্ষ ৪৪ হাজার মানুষ। আক্রান্তের নিরিখে সবথেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন জার্মানিতে। জার্মানিতে করোনা সংক্রমণ থেক মুক্ত হয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন প্রায় ১ লক্ষ ১৭ হাজার মানুষ। ১ লক্ষ ৫৯ হাজারের মধ্যে ১ লক্ষ ১৭ হাজার মানুষ সুস্থ হয়েছেন।
চিনের উহান থেকে শুরু হয়েছিল এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব। চিনে এখন পর্যন্ত ৮২ হাজার ৮৩৬ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৩৩ জনের। এদিন চিনে সংক্রমণ হয়েছে ৬ জনের শরীরে। কোনও মৃত্যুর খবর নেই। ৭৭ হাজার ৫৫৫ জন করোনা মুক্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications