Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা সঙ্কটে আর এক বিপত্তি, চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক কিনে নিল এইচডিএফসির ১.‌০১ শতাংশ শেয়ার

করোনা সঙ্কটে আর এক বিপত্তি, চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক কিনে নিল এইচডিএফসির ১.‌০১ শতাংশ শেয়ার

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আগে থেকেই বাজারে অর্থনৈতিক মন্দা মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেই সঙ্কট এই সংক্রমণের মধ্যে ক্রমশ তীব্রতর হচ্ছে। আর তার মধ্যেই অর্থনৈতিক ক্ষেত্রে বড় ঘটনা ঘটে গেল। ভারতের অন্যতম ঋণদায়ী সংস্থা এইচডিএফসির ১.০১ শতাংশ শেয়ার নিয়ে নিল পিপলস ব্যাঙ্ক অফ চায়না (পিবিওসি)।

চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক পিবিওসি

চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক পিবিওসি

পিপলস ব্যাঙ্ক অফ চায়না হল চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাঙ্কের মতোই একটি প্রতিষ্ঠান, যারা চিনের মুদ্রা নীতি নির্ধারণ করে।

এইচডিএফসির ১.‌০১ শতাংশ পিবিওসির কাছে রয়েছে

এইচডিএফসির ১.‌০১ শতাংশ পিবিওসির কাছে রয়েছে

গত আর্থিক বছরের শেষে ৩১ মার্চ বম্বে স্টক এক্সচেঞ্জ তথা বিএসইতে এইচডিএফসি তাদের সংস্থার অংশীদারিত্ব নিয়ে বিবরণ পেশ করেছে তা থেকেই এই তথ্য জানা গিয়েছে। হিসাব মতো এইচডিএফসির ১.০১ শতাংশ তথা ১৭.‌৫ মিলিয়ন শেয়ার পিপলস ব্যাঙ্ক অব চায়নার কাছে রয়েছে। করোনা সঙ্কটের পরিস্থিতি গত প্রায় এক মাস ধরে শেয়ার বাজারে এইচডিএফসির শেয়ার দর ক্রমশই নিম্নমুখি। মোটামুটি ভাবে তাদের শেয়ার দর ২৫ শতাংশ পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই এই শেয়ার কেনা বেচার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

পিবিওসি একটু একটু করে শেয়ার কিনেছে

পিবিওসি একটু একটু করে শেয়ার কিনেছে

এইচডিএফসির ভাইস চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কেকি মিস্ত্রি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের সংস্থার শেয়ার আগেই কিনে রেখেছিল পিপলস ব্যাঙ্ক অফ চায়না। ২০১৯ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী তাদের কাছে ০.৮ শতাংশ শেয়ার ছিল। তা বেড়ে এখন ১.০১ শতাংশ হয়েছে। সেই কারণেই বিএসইর কাছে পেশ করা বিবরণীতে তা এখন প্রকাশ করা হয়েছে। মিস্ত্রী আরও জানিয়েছেন, চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক অনেক দিন ধরেই একটু একটু করে তাদের শেয়ার কিনেছে। এইচএফসির চেয়ারম্যান দীপক পারেখ বলেন, ‘‌তারা চিনের সার্বভৌম সম্পদ তহবিলের পক্ষ থেকে কিনেছে। এই অংশটি ১ শতাংশ ছাড়িয়ে গেলে আমাদের এই তথ্য জানাতে হবে।'‌ তিনি আরও বলেন, ‘‌পিবিওসি কিছু সময় আগেইএইচডিএফসিতে বিনিয়োগকারী হয়েছে। এটি ২০১৯ সালের মার্চ মাসে সংস্থায় ০.৮ শতাংশ ছিল এবং এখন ২০২০ সালের মার্চে শেয়ারহোল্ডিং এক শতাংশেরও বেশি চলে গেছে।'‌

শেয়ার মূল্য কমেছে এইচডিএফসির

শেয়ার মূল্য কমেছে এইচডিএফসির

সূত্রের খবর, যখন এইচএফসির শেয়ারের পরিমাণ বাজারে ২৫ শতাংশ পড়ে গিয়েছিল তখন মার্চ মাসে পিবিওসি সম্ভবত ০.‌২ শতাংশ শেয়ারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। সামগ্রিক ভিত্তিতে, এইচডিএফসিতে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং ২০১৯ সালের ডিসেম্বরে কোয়ার্টারে ৭২.‌৭৫ শতাংশ থেকে নেমে এসেছিল, যা ২০২০ সালের মার্চ মাসে ৭০.‌৮৮ শতাংশে দাঁড়িয়েছে। এইচডিএফসির শেয়ার গত সপ্তাহে ১৩.৬ শতাংশ বেড়েছিল যা শেষ হয় ১,৬৩৩ টাকায়। এক বছরের মধ্যে এর শেয়ার ২৯ শতাংশ কমেছে। বর্তমান বাজারমূল্যে এইচডিএফসির শেয়ার মূল্য ২.৯৫ ট্রিলিয়ন ডলার।

সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা

সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা

এইচডিএফসিতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ রয়েছে ৭০.৮৮ শতাংশ। যার মধ্যে ২.২৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে সিঙ্গাপুর সরকারের। গৃহঋণ দেওয়ার পাশাপাশি এইচডিএফসির অন্য সংস্থাগুলি হল এইচএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড ও এইচডিএফসি জীবন বিমা। রবিবারও টুইটারে এছডিএফসি ব্যাঙ্ক ট্রেন্ডে ছিল। চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের অংশীদারিত্ব প্রকাশের খবর সোশ্যাল মিডিয়ায় এক উন্মত্ততার জন্ম দিয়েছে। কেউ কেউ যুক্তি দিয়েছিলেন যে দাম সংশোধনের সুযোগ নিয়ে চিন নীল-চিপ ভারতীয় সংস্থাগুলির শেয়ার অধিগ্রহন করছে। যদিও বিশেষজ্ঞরা এই তথ্য খারিজ করে জানিয়েছেন যে এই অধিগ্রহণে অস্বাভাবিকতা কিছু নেই।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+