জলবায়ু সংকট কর্মী গ্রেটা থানবার্গের আপত্তিকর কার্টুন নিয়ে জোর বিতর্ক কানাডায়

জলবায়ু সংকট কর্মী গ্রেটা থানবার্গের আপত্তিকর কার্টুন নিয়ে জোর বিতর্ক কানাডায়

জলবায়ু সংকট কর্মী গ্রেটা থানবার্গের আপত্তিকর কার্টুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। যৌন নির্যাতনের সঙ্গে সম্পর্ক যুক্ত এই স্টিকার গুলি দেখে স্বভাবতই হতবাক হয়েছেন কানাডার আলবার্তার বাসিন্দারা।

জলবায়ু সংকট কর্মী গ্রেটা থানবার্গের আপত্তিকর কার্টুন নিয়ে জোর বিতর্ক কানাডায়

সূত্রের খবর, স্থানীয় একটি তেল সংস্থার তরফ থেকে এই স্টিকার গুলির মুদ্রন ও প্রচার করা হয়েছিল। স্টিকারের ওই ছবিতে খোলা পিঠে বিনুনি করা চুলের একটা মেয়েকে দেখা যাচ্ছে যে পিছনের দিকে মুখ ঘুরিয়ে রয়েছে। তার পিঠে লেখা রয়েছে 'গ্রিতা’। একইসাথে দেখা যাচ্ছে দুটি অদ্ভূত হাত তাকে পিছনের দিকে টানছে। এই স্টিকারটি "এক্স-সাইট এনার্জি সার্ভিসেস" নামে একটি সংস্থার তরফ থেকে মুদ্রিত হয়েছে। নীচে তাদের নামও লেখা রয়েছে।

সূত্রের খবর এই কার্টুনটি মূলত হেলমেট ও কর্মক্ষেত্রে আনুষঙ্গিক সতর্কতা মূলত সরঞ্জাম পরিধানের জন্য সচেতনতা বাড়াতেই ওই সংস্থাটি তাদের কর্মচারীদের মধ্যে প্রচার করেছিল। কিন্তু শিশু পর্নোগ্রাফির সাথে সাদৃশ্য থাকায় ইতিমধ্যে এই বিতর্কিত কার্টুনটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে কানাডায়। এদিকে গত বছর গ্রেটা থানবার্গের ডাকে বিশ্বজুড়ে জলবায়ু সংকটের মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে রাস্তাতেও নামতে দেখা যায় স্কুল শিক্ষার্থীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+