নো পার্কিং জোনে গাড়ি রাখতে বাধা, পাকিস্তান ট্রাফিক পুলিশের গায়ে হাত চিনা নাগরিকের
নো পার্কিং জোনে গাড়ি রাখতে বাধা, পাকিস্তান ট্রাফিক পুলিশের গায়ে হাত চিনা নাগরিকের
নো পার্কিং জোনে গাড়ি রাখতে বাধা দেওয়ায় এবার পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক চিনা নাগরিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কাইয়ুমাবাদ এলাকায়।

পুলিশ জানিয়েছে, বুধবার করাচীতে একজন ট্রাফিক কনস্টেবলকে বেধড়ক মারধর করেন এক চিনা নাগরিক। জামান টাউন এলাকায় কর্তব্যরত পুলিশ আধিকারিক আমিরওই চিনা নাগরিককে অবৈধ এলাকায় গাড়ি রাখতে বাধা দেওয়াতেই মূলত তার বিরুদ্ধে চড়াও হন তিনি।
পরবর্তীকালে ঘটনাস্থলের ভিড় বাড়তে থাকলে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত চিনা নাগরিক। তৎক্ষণাৎ কিছু পথচারী তার গাড়ি থামিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা ওই চিনা নাগরিকের নিকটবর্তী থানায় একটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications