ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিসের শরীরেও এবার করোনা ভাইরাসের থাবা
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিসের শরীরেও এবার করোনা ভাইরাসের থাবা
এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিসের শরীরেও থাবা বসালো করোনা ভাইরাস। সূত্রের খবর প্রাণঘাতী করোনার আক্রমণে ব্রিটেনে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। একই সাথে আক্রান্তের সংখ্যা ৩৮২-র গণ্ডি ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, নাদিন ডরিস অসুস্থ হওয়ার আগে নারী দিবসে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে দেখাও করেছিলেন। একই সাথে ওই সপ্তাহে তিনি কয়েকশো লোকের সঙ্গে সংসদ কক্ষে সাক্ষাতও করেন। করেন একাধিক সাংবাদিক বৈঠক।
সূত্রের খবর শুক্রবার তাঁর অসুস্থর খবর মিললেও সোমবার সন্ধ্যায় ডাক্তারি পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এদিকে এই কয়েকদিনে দিনে তিনি যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন তাদের তালিকা তৈরি করে তাদেরও ডাক্তির পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ক্ষেত্রে চিকিত্সকের নিয়ন্ত্রণাধীন থাকার পাশাপাশি একটি বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমার শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। আমি এখন নিজেকে গৃহবন্দিই রাখছি।'












Click it and Unblock the Notifications