এই শিশুটির রক্তাক্ত মুখই সাক্ষী কীভাবে সিরিয়ায় চলছে সন্ত্রাসের রাজত্ব!

আলেপ্পো, ১৮ অগাস্ট : আইএসআইএস জঙ্গিদের বর্তমান ঘাঁটি সিরিয়ার আলেপ্পো শহর একসময়ে ঝলমল করত। আর এখন সেখানে গোলা-বারুদ আর রক্ত ছাড়া কিছুই চোখে পড়ে না। হয় জঙ্গিরা বিস্ফোরণ ঘটাচ্ছে, আর নয়ত জঙ্গিদের নিকেশ করতে গিয়ে আকাশপথে বোমা বিস্ফোরণ করে চলেছে পাশ্চাত্যের দেশগুলি। আর এসবের মাঝেই বারবার বিপন্ন হচ্ছে মানবতা। [মার্কিন বিমান হামলায় নিহত আইএস প্রধান আল বাগদাদি!]

সিরিয়ার নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে সবচেয়ে বেশি। আর সারা বিশ্ব তা চুপ করে দেখছে। একটি ভিডিওয় দেখা যাচ্ছে এই শিশুটিকে। তার নাম ওমরান দাকনিশ। তাকে আলেপ্পোর বোমা বিধ্বস্ত একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। ক্ষতবিক্ষত শিশুটি কিছু না জেনেও তাঁর শৈশব আজ বিপন্ন। [টাকা জোগাতে ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের]

এই শিশুটির রক্তাক্ত মুখই সাক্ষী কীভাবে সিরিয়ায় চলছে সন্ত্রাস

সিরিয়ায় এখন সমানে আকাশপথে বোমা বর্ষণ চলছে। কখনও রাশিয়া বোমা ফেলছে, তো কখনও সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের সরকার আইএস জঙ্গিদের নিকেশ করতে বোমাবর্ষণ করছে। [আল আদনানির এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

এমনই এক বোমাবিধ্বস্ত এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিষ্পাপ, রক্তমাখা এই চেহারাই বলে দিচ্ছে সন্ত্রাস বিধ্বস্ত সিরিয়ার চিত্র। [মহিলাদের ধরে যৌনদাসী বানাচ্ছে বাঙালি আইএস জঙ্গি]

গত কয়েকবছরে নানা অশান্তির জেরে অন্তত আড়াই লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। মানবতা আজ এই দেশে বিপন্ন।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সিরিয়া ইউরোপের দেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে যাওয়া পরিবারের একটি তিন বছরের শিশু, যার নাম আয়লান কুর্দি, তার নিথর দেহ পাওয়া গিয়েছিল সমুদ্রতটে। এই ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ছোট্ট আয়লানের নিষ্পাপ নিথর দেহ সমাজকে কিছুটা নাড়িয়ে দিয়ে গেলেও সমাজ যে কোনও শিক্ষা নেয়নি তা ফের একবার বোঝা গেল এই ঘটনার মাধ্যমেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+