অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূতের প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ ১৫ লক্ষ ডলার
অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূতের প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ ১৫ লক্ষ ডলার
অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূত রেনু পল, প্রতিমাসে বাড়িভাড়া বাবদ মোট ১৫ লক্ষ ডলার খরচ করেন বলে জানা যাচ্ছে। আর্থিক অনিয়ম, এবং সরকারি তহবিলের এরূপ নয়ছয়ের খবর পেয়ে বিদেশ মন্ত্রক তাকে আবারো ডেকে পাঠিয়েছে বলে খবর।

১৯৮৮ সালে নিযুক্ত ভারতীয় বিদেশি পরিষেবার কর্মকর্তা রেনু পল পরের মাসেই অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের মেয়াদ পরের মাসেই শেষ করবেন। এই বিষয়ে কেন্দ্রীয় নজরদারি সংস্থা বা কেন্দ্রীয় ভিজিলেন্স নির্দেশিত এবং বিদেশ মন্ত্রক দ্বারা পরিচালিত তদন্ত অনুসারে জানা যাচ্ছে, অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূত রেনু পল মন্ত্রকের অনুমতি ছাড়াই তার আবাসন বাবদ কোটি কোটি টাকা খরচ করেছেন।
অন্যদিকে, এই তদন্ত পরিচালনার জন্য মন্ত্রকের প্রধান ভিজিল্যান্স কর্মকর্তার নির্দেশে একটি দল সেপ্টেম্বর মাসে ভিয়েনা সফর করেছিল। তাদের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক অনিয়ম, সরকারি তহবিলের অপব্যবহার সহ একাধিক আর্থিক কেলেঙ্কারির সাথে নাম জড়িয়েছে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত রেনু পলের। মন্ত্রণালয় ৯ ডিসেম্বর পলকে ভারতের সদর দফতরে ডেকে রাষ্ট্রদূতের সমস্ত রকম প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করে। গত রবিবার সন্ধ্যেতেই পল ভিয়েনা থেকে পাকাপাকি ভাবে ভারতে ফিরেছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications