জলবায়ু পরিবর্তনের প্রভাবে সঙ্কটে আমাজনের অববাহিকার জীব বৈচিত্র্য
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সঙ্কটে আমাজনের অববাহিকার জীব বৈচিত্র্য
কবি সুকান্ত ভট্টাচার্য্য বলে গেছেন, "এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি।" কিন্তু বিশ্ব উষ্ণায়ন এর জেরে পৃথিবী কতটা মানুষের বাসযোগ্য রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কায় বিজ্ঞানীরা।

সম্প্রতি প্রকাশিত পরিবেশ বিষয়ক একটি জার্নালে গবেষকরা জানিয়েছেন,ইতিমধ্যেই জলবায়ুর এই ব্যাপক পরিবর্তনের ফলে বিপুল পরিমাণে ঝুঁকির মধ্যে রয়েছে আমাজনের অববাহিকা, বোরিয়াল বনভূমি,। ইতিমধ্যেই গলতে শুরু করেছে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডের হিমবাহগুলিও। তারা আরও জানান, গ্রিন হাউস গ্যাসের নির্গমন যদি উচ্চ মাত্রায় বাড়তে থাকে তবে ক্রমশ ধ্বংসের দিকে ঢলে পড়বে আমাজনের অববাহিকা,পারমাফ্রস্ট, বোরিয়াল বনভূমির জীব বৈচিত্র্য।
বিজ্ঞানীরা এই ঝুঁকি পূর্ণ অঞ্চল গুলিকে চিহ্নিত করে এগুলিকে 'হট হাউস' আখ্যায়িত করেছেন। পাশাপাশি পৃথিবীকে বাসযোগ্য করে তোলার উদ্দেশ্যে তারা গ্রিন হাউস নির্গমন হ্রাস করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, গ্রিন ল্যান্ড, পশ্চিম অ্যান্টার্কটিকা এবং পূর্ব অ্যান্টার্কটিকার কিছু অংশের হিমবাহ গুলি বিশ্ব উষ্ণায়নের ফলে ইতিমধ্যেই গলতে শুরু করেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এর জেরে আগামীতে সমুদ্র জলস্তরের উচ্চতা ১০ মিটার বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ কেরছেন বিজ্ঞানীরা। এত ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়েও যদি এখনো সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে শীঘ্রই এই মানব সভ্যতা অবলুপ্তির পথে এগিয়ে যাবে বলে জানিয়েছেন গবেষকেরা।












Click it and Unblock the Notifications