Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বজুড়ে 'বাঁচার আশা' বিলিয়ে যাচ্ছেন ৮৪ বছরের ইংরেজ বৃদ্ধ

বিশ্বজুড়ে 'বাঁচার আশা' বিলিয়ে যাচ্ছেন ৮৪ বছরের ইংরেজ বৃদ্ধ

বয়স বাড়লে আশা কমে, মৃত্যু ভয় ঘিরে ধরে! এরকম চিরাচরিত ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়ে প্রতিদিন ঘুম থেকে ওঠেন জন বাটলার৷ না ইনি ক্রিকেটও খেলন না, না গান বাজনা করেন! ইনি মানুষকে আশার কথা বলেন৷ প্রতিদিন নতুন করে আশার কথা বলেন। ইংল্যান্ডের ডার্বিশায়ারের ৮৪ বছরের বৃদ্ধ মানুষটি এখন ভীষণ জনপ্রিয় ইয়ুটিউবের দৌতলে।

তিনচাকার সাইকেল!

তিনচাকার সাইকেল!

কখনও ঘুম থেকে ওঠে নিজের তিনচাকার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বাটলার, নদীর ধারে গিয়ে বসেন। খুব শান্ত কিন্তু আত্মবিশ্বাসী গলায় নিজের জীবনের অভিজ্ঞতার ঝুলি থেকে বের করে আনেন নানান টুকরো টাকরা মুহুর্ত। সেগুলো সামনে রেখেই মানুষকে আশার কথা শোনান। ধর্মীয়ভাবে মোটিভেট কটেন মানুষকে৷ আর তারপর এই বক্তব্যের ভিডিও রেকর্ড করে তুলে দেন ইউটিউবে।

ইয়ুটিউবে কিভাবে ভিডিও বানান বাটলার?

ইয়ুটিউবে কিভাবে ভিডিও বানান বাটলার?

অবশ্য এই কাজে তাঁর সহযোগী রয়েছেন একজন। যিনি ভিডিওগুলোর শ্যুটিং এবং সম্পাদনায় সাহায্য করেন বাটলারকে৷ কিন্তু হঠাৎ কী থেকে এই ইউটিউবের ভাবনা? অবসরের জীবনে টুকটাক গাছপালা লাগানোর পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলার জন্য এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন বাটলার। তারপর তার আকর্ষক বাচন ভঙিমা, বিষয় নির্ধারণের জন্য প্রচুর মানুষ তাঁর সঙ্গে জুড়তে থাকে।

বাটলার স্টাইল!

বাটলার স্টাইল!

২০১৬ সালে একটি আর্ন্তজাতিক মিডিয়া বাটলারের সাক্ষাৎ সম্প্রচার করে। তারপর থেকে বহু মানুষ বাটলারের সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ইতিমধ্যেই কোট প্যান্ট, টুপি এবং তারসঙ্গে একই রঙের গ্লাভস পরে নিজের স্টাইল স্টেটমেন্ট ও তৈরি করেছেন ৮৪ বছরের বৃদ্ধ। বাটলারের ইউটিউব চ্যানেলটির নাম দ্য স্পিরিচুয়াল আনফোন্ডমেন্ট অফ জন বাটলার। প্রায় ১লক্ষ ৪৩ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে বাটলারের ইউটিউব চ্যানেলটিতে৷

কোভিডে মোটিভেশনাল বাটলার!

কোভিডে মোটিভেশনাল বাটলার!

কোভিড পরিস্থিতিতে যেখানে বড় অংশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন সেখানে বাটলারের ইউটিউব ভিডিওগুকি অনেককেই মানসিক শক্তি ফিরে কেতে সাহায্য করে৷ এই বিষয়ে সংবাদমাধ্যমকে বসটলার বলেন, 'অনেকেরই উৎকন্ঠার সমস্যা রয়েছে৷ উত্তেজিত ও অস্থির! মনের প্রচুর মানুষ মানসিক শান্তি খোঁজেন। মানুষ বিশ্রাম কিংবা শান্তির সন্ধান করে, তা যদি আমার গলা কিছুটা নলেও মানুষকে সেই প্রশান্তি দিয়ে থাকে তাহলে সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। আমি জানি না এটা কিভাবে হয়।'

ছবি সৌ:ইউটুউব

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+