মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিকৃত যৌন হেনস্থার অভিযোগ , মুখ খুললেন নির্যাতিতারা
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছে তাতে সামিল রয়েছেন প্রায় ১৩ তেকে ১৭ জন মহিলা।
মহিলাঘটিত কারণে মার্কিন প্রেসিডেন্টের মসনদে বিপদ ঘনাতে আগেও দেখেছে আমেরিকা। সেই সময়টা ছিল ১৯৯৮ সাল। যখন মনিকা লুইন্সকির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সম্পর্কের কথা সামনে আসে। আর তারপর ফের একবার আরেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠছে মহিলাদের সঙ্গে অশানলীন আচরণের অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছে তাতে সামিল রয়েছেন প্রায় ১৩ তেকে ১৭ জন মহিলা।

সুন্দরী প্রতিযোগিতার বহু প্রাক্তন প্রতিযোগীরই দাবি করেন যে , যেখানে সুন্দরীরা পোশাক পরছিলেন ,সেখানটি পরিদর্শন করার নামে মহিলাদের অর্ধনগ্ন অবস্থায় দেখতে ঢোকেন ট্রাম্প। কানাডার সাংবাদিক নাতাশা স্টয়নফের দাবি ২০০৫ সালে ট্রাম্প তাঁকেও অশালীনভাবে জড়িয়ে ধরে তুম্বন করেন। এরপর ওই একই বছরে এক মার্কিন সংস্থার রিসেপশনিস্ট রাশেল ক্রুক জানান তাঁর সঙ্গে ট্রাম্পের প্রথম মোলাকাতেই ট্রাম্প তাঁকে ঠোঁটে চুম্বন করেন। যা রাশেলের কাছে অনভিপ্রেত ছিল। এছাড়াও, দ্যা অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের পঞ্চম মরশুমের প্রতিযোগী সামার জারভোস জানান নিউইয়র্কে ট্রাম্পের অফিসে প্রবেশ করা মাত্র তাঁকে ট্রাম্প অত্য়ন্ত অশালীনভাবে জড়িয়ে ধরেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগরে তালিকা এখানেই শেষ নয়। ২০০৩ সালে এক ফটো শ্যুটের সময় মিন্ডি ম্য়াক গিলিভ্রেকে জড়িয়ে ধরে অশালীন আচরণ শুরু করেন ট্রাম্প। এর আগে ১৯৯০ সালে একটি বিউটি কনটেস্ট-এ এর প্রযোজনায় কাজ করার সময়ে ডজিল হার্থ নামের এক মহিলাকেও তাঁর বয়ফ্রেন্ডের সামনেই জড়িয়ে ধরে অশ্লীল যৌন আচরণ করতে থাকেন ট্রাম্প। এরকম বহু মহিলাই ক্রমে এগিয়ে এসেছেন ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়ে । বিভিন্ন সময়ে ট্রাম্প যে অশালীন আচরণ করেছেন মহিলাদের সঙ্গে তার তদন্তের দাবিতে সচ্চার হয়েছে মার্কিম ডেমোক্রেটিকদের মহিলা বিভাগ।












Click it and Unblock the Notifications