'ধন্যবাদ, তবে শ্রীলঙ্কায় এনএসজির প্রয়োজন নেই', ভারতকে রাজাপক্ষ

সন্ত্রাস কবলিত শ্রীলঙ্কায় ভারতের এনএসজি কম্যান্ডোর কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দ রাজাপক্ষ।

সন্ত্রাস কবলিত শ্রীলঙ্কায় ভারতের এনএসজি কম্যান্ডোর কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দ রাজাপক্ষ। তার দাবি, এধরণের সঙ্কটজনক পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য শ্রীলঙ্কার সেনা যথেষ্ট তৈরি। অন্যদিকে, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে কেরলের পালাক্কাড় জেলার কাসারাগুড়ে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনআইএ। তারা আইএস মডিউলের সঙ্গে যুক্ত বলেই তদন্তকারীদের প্রাথমিক ধারণা।

ধন্যবাদ, তবে শ্রীলঙ্কায় এনএসজির প্রয়োজন নেই, ভারতকে রাজাপক্ষ

পরপর বিস্ফোরণে নাজেহাল শ্রীলঙ্কায় নিরাপত্তা আঁটোসাঁটো করতে, সেদেশের সরকারকে এনএসজি কম্যান্ডো পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এনএসজি কম্যান্ডোদের একটি ট্রুপ শ্রীলঙ্কায় পাঠানোর জন্য তৈরিও রেখেছে নয়াদিল্লি। ভারতের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েও, শ্রীলঙ্কায় তার প্রয়োজন পড়বে না বলেই দাবি করেছেন সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দ রাজাপক্ষ। বলেছেন, প্রয়োজনীয় শক্তি ও স্বাধীনতা পেলে, শ্রীলঙ্কার সেনা দেশের নিরাপত্তা দিতে সক্ষম হবেন। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের জন্য সে দেশের বর্তমান রাষ্ট্রপতি মৈথ্রীপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রানিল উইক্রেমাসিংহকে ব্যর্থ বলে কটাক্ষও করেছেন রাজাপক্ষ।

অন্যদিকে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে কেরলের পালাক্কাড় জেলার কাসারাগুড়ে আটক হওয়া তিন জনের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি চিপ, পেন ড্রাইভ, হাতে লেখা কিছু নোট এবং বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের ভাষণের ডিভিডিও বাজেয়াপ্ত করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনআইএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+