থাইল্যান্ডে রাজতন্ত্রের অবসানের দাবিতে জোরালো প্রতিবাদ, জারি জরুরি অবস্থা
রাজতন্ত্র মানতে রাজি নন দেশবাসী। পাশাপাশি বর্তমান সরকারকেও মসনদে মানতে তাঁরা রাজি নন। আর এই নিয়েই বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। সেখানে জারি হয়েছে জরুরি অবস্থায। প্রতিবাদের আগুন ছড়াতেই এই জরুরি অবস্থা জারি হয়।

দেশ জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরির দায়ে বিক্ষোভকারীদের শীর্ষ নেতা নেত্রীদের জেলবন্দি করতে শুরু করেথে থাইল্যান্ডের বর্তমান সরকার। গ্রেফতার বহু নেতা নেত্রী। থাই রাজা ভাজিরালাংকর্ণকে মেনে নিতে পারছে না দেশবাসী। জানা গিয়েছে, ২০ জনকে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে জরুরি অবস্থা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রথমে পড়ুয়াদের নেতৃত্বে সেখানে বিক্ষোভ দানা বাঁধে। পরে সেই বিক্ষোবের আগুন ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রধানমন্ত্রী প্রত্যুষ চাওচার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications