চাপ আমেরিকার, জঙ্গি হাফিজ সঈদকে বাঁচানো এবার কঠিন হবে পাকিস্তানের

বিবৃতি দিয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত জঙ্গি হাফিজ সঈদের বিরুদ্ধে আইন মেনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

দুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি নিজে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদকে নির্দোষ বলে দাবি করেন। জানান, সাহেব হাফিজের বিরুদ্ধে পাকিস্তানে কোনও মামলা নেই। তাই তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

চাপ আমেরিকার, হাফিজ সঈদকে বাঁচানো এবার কঠিন পাকিস্তানের

এই ঘটনার পরে ভারত কড়া প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান প্রশাসন যে জঙ্গিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নিজেই। আর এই ঘটনায় এবার আসরে নেমে পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিবৃতি দিয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত জঙ্গি হাফিজ সঈদের বিরুদ্ধে আইন মেনে শাস্তির ব্যবস্থা করতে হবে। মার্কিন মুখপাত্র হিথার নওয়ার্ট বলেন, যুক্তরাষ্ট্র মনে করে হাফিজ সঈদকে শাস্তি দেওয়া উচিত। এবং তা করার জন্য পাকিস্তানকে বার্তাও দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জ হাফিজ সঈদকে জঙ্গি বলে ঘোষণা করেছে।

হাফিজ সঈদের সংগঠন আল কায়েদার অনুদান পায় ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাফিজ সঈদের যোগ প্রমাণিত। এমনটাই বলেছেন নওয়ার্ট। তাঁর দাবি, পাকিস্তান সরাসরি এই বিষয়ে জানিয়েছে আমেরিকা। এই ব্যক্তির শাস্তি অনিবার্ণভাবে হওয়া উচিত।

পাশাপাশি ফের একবার আমেরিকার তরফে ২০০৮ মুম্বই হামলার মূল চক্রী হিসাবে হাফিজ সঈদকে স্বীকার করা হয়েছে। সেই ঘটনায় বেশ কয়েকজন আমেরিকানও মারা গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+