ফের সন্ত্রাসী হামলার মুখে ব্যঙ্গ পত্রিকা ‘শার্লি এবদো’! আহত ৪, নেপথ্যে কী ইসলাম যোগ?

ফের সন্ত্রাসী হামলার মুখে ব্যঙ্গ পত্রিকা ‘শার্লি এবদো’! আহত ৪, নেপথ্যে কী ইসলাম যোগ?

ফের ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড় ফ্রান্সের বিখ্যাত ব্যঙ্গ পত্রিকা 'শার্লি এবদো’। সূত্রের খবর, পূর্ব প্যারিসে এই বিখ্যাত সাপ্তাহিক ম্যাগাজিনের পুরনো অফিসের কাছে এদিন ছুরি নিয়ে হামলা চালায় আততায়ীরা। যার জেরে আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে দুজনের আঘাত রীতিমতো গুরুতর।

৯০ দশকে এসপি বালাসুব্রহ্মণ্যমের কন্ঠেই পরিচিতি পান, শিল্পীর প্রয়াণে আবেগঘন পোস্ট সলমন খানের

এদিকে বিতর্কিত কার্টুন ছাপার জেরে ২০১৫ সালের জানুয়ারি মাসে উগ্রপন্থী ইসলামি বন্দুকবাজের দল হানা দিয়েছিল প্যারিসে শার্লি এবদো-র দফতরে। সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়ে মারা গিয়েছিলেন ফ্রান্সের বিশিষ্ট কার্টুনিস্ট-সহ ১২ জন। ইসলাম ধর্ম প্রচারক হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন ছাপার অভিযোগে ওই হামলা চালানো হয় বলে জানা যায়। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই আততায়ী সৈয়দ ও শেরিফ কুয়াচ্চির। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত আরও ১৪ জনের বিচার শুরু হয়েছে সাম্প্রতিক কালে। এদিনের ঘটনার পিছনে ৫ বছরের পুরনো ঘটনার রেশ আছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে এদিনের হামলার পরই শার্লি এবদোর দফতর সংলগ্ন রিচার্ড লেওনয়ের সাবওয়ে স্টেশন চত্ত্বরও পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রাথমিক ভাবে মনে করা হয় এই হামলার পিছনে রয়েছে দুজন আততীয়। যদিও পরে জানা যায় নেপথ্যে রয়েছে একজনেরই হাতে। তবে বর্তমানে সে এখন পলাতক। ঘটনাস্থল থেকে একটি ব্লেডও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে সন্ত্রাসীদের কাছে মাথা নত না করে হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন ফের ছাপবে বলে চলতি মাসের শুরুতেই জানায় 'শার্লি এবদো'। ওয়াকিবহাল মহলের ধারণা এই সিদ্ধান্ত থেকেই ফের চটে গিয়ে থাকতে পারে উগ্রপন্থীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+