২৬/১১-র স্মৃতি উসকে নাইরোবির অভিজাত হোটেলে জঙ্গি হামলা, গুলি-বিস্ফোরণ

ফিরল ২৬/১১-র স্মৃতি। এবার কেনিয়ার রাজধানী নাইরোবির এর অভিজান হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটল। টানটান উত্তেজনায় জঙ্গিদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তারক্ষীর গুলির লড়াই চলতে থাকে।

ফিরল ২৬/১১-র স্মৃতি। এবার কেনিয়ার রাজধানী নাইরোবির এর অভিজান হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটল। টানটান উত্তেজনায় জঙ্গিদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তারক্ষীর গুলির লড়াই চলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে। তারপর কিছু বুঝে ওঠার আগেই এক লহমায় শেষ অনেক জীবন। দাউ দাউ আগুন জ্বলতে থাকে হোটেলে।

২৬/১১-র স্মৃতি উসকে নাইরোবির অভিজাত হোটেলে জঙ্গি হামলা

প্রত্যাক্ষদর্শীরাই জানান, ১৫ মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়। অনেক কর্মীরা এই বিস্ফোরণের আওয়াজ শুনেই মেঝেতে শুয়ে পড়েন। রাস্তায় পার্ক করা তিনটি গাড়িতে আগুন লেগে যায়। পার্শ্ববর্তী অফিসের এক কর্মী বলেন, ওই হোটেলের ভিতরে গুলির আওয়াজ পাওয়া যায় দীর্ঘক্ষণ ধরে।

পুলিশ জানিয়েছে, নাইরোবির অভিজাত হোটেলে গুলির শব্দ শোনার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় জঙ্গি দমন ফোর্স। প্রাথমিকভাবে জঙ্গি হামলা বলে সন্দেহ হয়েছিল পুলিশের। সেই কথাই সত্যি প্রতিপন্ন করে আল শাবাব। এই জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+