জইশ, লস্কর জঙ্গি শিবির নিয়ে ব্যাকফুটে পাকিস্তান, চাঞ্চল্যকর বক্তব্য পাক মন্ত্রীর

পাকিস্তান যে দেশের মাটিতে খোলাখুলিভাবেই জঙ্গি শিবিরগুলিকে আশ্রয় দিয়ে রেখেছে , তা পরোক্ষে মেনে নিতে বাধ্য হল পাকিস্তান।

পাকিস্তান যে দেশের মাটিতে খোলাখুলিভাবেই জঙ্গি শিবিরগুলিকে আশ্রয় দিয়ে রেখেছে , তা পরোক্ষে মেনে নিতে বাধ্য হল পাকিস্তান। সেদেশের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, লস্কর ও জইশ-এ-মহম্মদ -এর মতো জঙ্গি শিবির গুলি তাঁদের দেশের পক্ষে অস্বস্তি বাড়াচ্ছে।

জইশ, লস্কর জঙ্গি শিবির নিয়ে ব্যাকফুটে পাকিস্তান, চাঞ্চল্যকর বক্তব্য পাক মন্ত্রীর

উল্লেখ্য, কিছুদিন আগেই চিনে আয়োজিত ব্রিকস সম্মেলনে চিন, ভারত সহ একাধিক দেশ সন্ত্রাসবাদের বিরোধিতা করে নাম না নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে। তারপরই পাক বিদেশমন্ত্রীর এই বক্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্রিকসে জইশ -এ মহম্মদ ও লস্করের মতো জঙ্গি সংগঠনগুলির নাম নিয়ে এই শিবিরগুলির আশ্রয়দাতা দেশকেও একহাত নেোয়া হয়।

এর প্রেক্ষিতে আসিফ জানিয়েছেন, পাকিস্তানের উচিত জইশ ও লস্করের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা। যাতে বিশ্বের দরবারে দেখানো যায় যে পাকিস্তান নিজের ঘর পরিস্কার রাখছে। আসিফ এক কথায় মেনে নিয়েছেন, পাক মাটিকে জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছে। আর এই জন্যই যে গেটা বিশ্ব তাঁদের দিকে আঙুল তুলছে তাও মেনে নিয়েছেন পাক বিদেশমন্ত্রী। এককথায় ব্রিকস সম্মেলন পরবর্তী সময়ে, সন্ত্রাসবাদ ইস্যুতে যে বিশ্ব রাজনীতিতে ক্রমাগত কোনঠাসা হচ্ছে পাকিস্তান, তা কার্য়ত মেনে নিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+