বাগদাদে ভয়াবহ জঙ্গি হামলা, মার্কিন দূতাবাসে পরপর আছড়ে পড়ল ৮টি রকেট

রবিবার রাতে ইরাকে আমেরিকার দূতাবাসে রকেট হামলা। রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলায় আমেরিকার দূতাবাস চত্বরের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের কোনও খবর নেই। ইরাকি এক সংবাদ মাধ্যমের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বাগদাদের গ্রিন জোনে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। মার্কিন দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।

বাগদাদে ভয়াবহ জঙ্গি হামলা, মার্কিন দূতাবাসে পরপর আছড়ে পড়ল ৮টি রকেট

এই হামলার সম্পর্কে তারা জানায়, আন্তর্জাতিক অঞ্চলকে লক্ষ্য করেই এই হামলা হয়েছিল। এতে দূতাবাসের প্রতিরক্ষার ব্যাপার জড়িয়ে। দূতাবাস চত্বরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি। রকেট হামলায় মার্কিন দূতাবাসের নিকটবর্তী আবাসিক এলাকায় সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় নাগরিকরা চোট পেয়ে থাকতে পারেন। ইতিমধ্যেই রকেট নিক্ষেপণের স্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে।

ইরাকে অ্যামেরিকার দূতাবাসের উপর হামলার ঘটনা নতুন নয়। এর আগেও সেপ্টেম্বর মাসে একই ভাবে দূতাবাসের উপর হামলা চালানো হয়েছিল। সূত্রে জানা গেছে, সেইসময় অ্য়ামেরিকার তরফে ইরাককে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হামলা বন্ধে ব্যবস্থা না নিলে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এর আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ও তার সংলগ্ন সেনা ক্যাম্পেও হামলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+