পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ২৮, আহত ৫০
পেশোয়ার, ২০ জানুয়ারি : বুধবার সকালে উত্তরপশ্চিম পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে একদল দুষ্কৃতী। এই ভয়াবহ জঙ্গি হামলার জেরে ৫০ জনেরও বেশি আহত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। [পাকিস্তান : পেশোয়ারে সামরিক পাবলিক স্কুলে জঙ্গিহামলা, ৮৪ ছাত্রসহ মৃত শতাধিক]
পাক পুলিশের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার জেরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঠিক কতজন জঙ্গি এই মুহূর্তে লুকিয়ে রয়েছে তা বোঝা যাচ্ছে না। ক্যাম্পাসের মধ্যে এলোপাথারি গুলির পাশাপাশি দুটি বিষ্ফোরণেরও আওয়াজ পাওয়া গিয়েছে।

বাচা খান বিশ্ববিদ্যালয়ে ঢুকে ক্লাসরুম ও হোস্টেলে গিয়ে ছাত্র ও অধ্যাপকদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। এখনও কলেজ ক্যাম্পাসে বহু পড়ুয়াই আটকে রয়েছে বলে কলেজের উপাধ্যক্ষ জানিয়েছেন।
পুলিশেরে তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে নেমেছে। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে। ক্যাম্পাস থেকে এখনও পর্যন্ত ৫ জন আহত ব্যক্তিকে বের করে আনা সম্ভব হয়েছে। তহরিক-এ-তালিবান পাকিস্তান এই ঘটনার দায় স্বীকার করেছে।












Click it and Unblock the Notifications