জঙ্গি হামলায় লাহোরে মৃত আট
লাহোর, ১৭ ফেব্রুয়ারি: আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানে নিহত হল কমপক্ষে আটজন। মঙ্গলবার ঘটনাটি ঘটে লাহোর পুলিশ লাইনের সামনে।
সংবাদ সংস্থা জানাচ্ছে, লাহোরের কিলা গুজর সিং এলাকায় এক ব্যক্তি হাঁটতে হাঁটতে আসে পুলিশ লাইনের মূল ফটকের সামনে। তার পর কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে উড়িয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ও আধা সেনা। বিস্ফোরণস্থল ঘিরে ফেলার পাশাপাশি ঘটনায় জড়িত বাকিদের ধরতে শুরু হয় তল্লাশি। জখমদের ভর্তি করা হয় মেয়ো ও স্যার গঙ্গারাম হাসপাতালে। ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি।












Click it and Unblock the Notifications